সারাদেশ

গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটের গোলাপগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মারা গেছেন। এছাড়া ডাকাত দলকে ধাওয়া করতে গিয়ে পাঁচ গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (১২ সেপ্টেম্বর) ভোরে ঢাকা দক্ষিণের পশ্চিম দত্তরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি। তার বয়স আনুমানিক ৪০ বছর। নিহত ব্যক্তির পরনে কালো রঙের শার্ট ও প্যান্ট ছিল। আর ডাকাতের ছোড়া গুলিতে আহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের দেলোয়ার হোসেন (২২), মানোয়ার হোসেন (২৪), সাইদুল ইসলাম (৪০), আরমান আহমদ (৩০) ও দুলাল আহমদ (২৭)। আহত ব্যক্তিদের বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, ভোরে দত্তরাইল মিশ্রপাড়া গ্রামের জ্ঞান সেনের বাড়িতে একদল অস্ত্রধারী ডাকাত হানা দেয়। এরপর ডাকাত দলের সদস্যরা জ্ঞান সেন ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। এ সময় বাধা দিলে ডাকাতেরা জ্ঞান সেনের ছেলে দুলাল সেনকে মারধর করে। এরপর ডাকাত দলটি ওই বাড়ি থেকে এক হাজার ডলার, নগদ দুই লাখ টাকা, পাঁচ ভরি সোনা, ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরাসহ আরও বেশ কিছু মালামাল লুট করে নিয়ে যায়।

এদিকে, ডাকাতির ঘটনা জানতে পেরে পশ্চিম দত্তরাইল জামে মসজিদ থেকে কয়েকজন মাইকে ঘোষণা দেন। খবর পেয়ে গ্রামবাসী তাৎক্ষণিকভাবে ডাকাতদের ধাওয়া করে। এ সময় ডাকাতদের ছোড়া গুলিতে পাঁচ গ্রামবাসী আহত হন। এরপর গ্রামবাসী কয়েকটি দলে বিভক্ত হয়ে ডাকাতদের ধাওয়া করে। এ সময় সন্দেহভাজন একজনকে আটক করে গ্রামবাসী গণপিটুনি দেয়। এতে ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী বলেন, ঘটনার পর থেকে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। নিহত ব্যক্তির পরিচয় ও পালিয়ে যাওয়া ডাকাতদের ধরতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান চলছে। এছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতির কিছু মালামাল ও অস্ত্র উদ্ধার করেছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা