সারাদেশ

বড়শিতে ধরা পড়লো সাড়ে ৯ কেজির বোয়াল

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলার হাওর উপজেলা নিকলীর ছাতিরচর গ্রামে সৌখিন মাছ শিকারির বড়শিতে ধরা পড়লো সাড়ে ৯ কেজি ওজনের বোয়াল মাছ।

বুধবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ওই গ্রামের ফারুক মিয়ার বড়শিতে বোয়ালমাছটি ধরা পড়ে।

ফারুক মিয়া জানান, হাওরে এখন পানি থাকায় প্রতিদিনই শখের বসে বড়শি দিয়ে মাছ ধরতে যান তিনি। বুধবার সকালেও মাছ ধরতে যান। এক পর্যায়ে তার বড়শিতে সজোরে টান লাগে। এতে বুঝতে পারেন বড়শিতে বড় কোনো মাছ আটক পড়েছে। অনেক কষ্টে বড়শি টেনে তুলতেই বিশাল বোয়াল মাছের দর্শন পান তিনি।

এ বোয়ালটি শেষ পর্যন্ত পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার হিলচিয়া বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে গ্রাম বাংলা মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী ধীরেন্দ্র দাস মাছটি ৯ হাজার ৯৯৬ টাকায় কিনে নেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সড়ক ও জনপথ বিভাগের জমি:

মুন্সীগঞ্জের সিপাহীপাড়া চৌরাস্তায় সড়ক ও জনপদ বিভাগের জমি রাতের আঁধারে দখল করে...

রাজনৈতিক দল ও রাষ্ট্র পরিচালনা: ব্যবধান ও সমন্বয়ের নতুন রাজনীতি

এ, কে, এম শফিউল আযম রুমি: বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক কিছু...

তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে আজ থেকে সরবরাহ বাড়...

হরমুজ প্রণালি ফের বন্ধ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প...

তেলের দাম আবার বাড়ল!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা