সারাদেশ

দিনাজপুরে  অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুরে আনুমানিক ২২ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা-পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে হলদিবাড়ী রেলওয়ে কলোনি এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, আজ সকাল সাড়ে ৭টায় অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসীরা। পুলিশ ঘটনাস্থল পার্বতীপুর রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের ৩৭৮ / ২ নম্বর পোলের আনুমানিক ৬০ গজ দক্ষিণ থেকে লাশটি উদ্ধার করা হয়।

অফিসার ইনচার্জ আরও বলেন, এখনো লাশের পরিচয় জানা যায়নি। তাঁর পরনে পোশাক দেখে অনুমান করা হচ্ছে চুরির ঘটনায় বেধড়ক মারপিটে মৃত্যু হয়েছে। বিষয়টি ধামাচাপা দিতে লাশ ফেলে দেওয়া হয়। লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সানিনুজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা