সারাদেশ

বৃষ্টিপাতে চট্টগ্রামে জলাবদ্ধতা

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: ভোর থেকেই বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের নিম্নাঞ্চলে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে দুর্ভোগে পড়তে হয়েছে নগরবাসীকে।

বুধবার (২৫ আগস্ট) ভোর থেকেই জেলায় বৃষ্টি শুরু হয়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিসের দেয়া তথ্য মতে, শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতেই দুই নম্বর গেট, আগ্রাবাদ, হালিশহর, ডিসি রোড, প্রবর্তক, কাতালগঞ্জ, মুরাদপুরসহ নগরীর বিভিন্ন নিম্নাঞ্চলে হাঁটু পানি জমে গেছে।

জলাবদ্ধতার কারণে ঘর থেকে বের হওয়া নগরবাসীর চলাচল বিঘ্নিত হচ্ছে। পানি ঢুকে সিএনজি নষ্ট হয়ে যেতে দেখা গেছে বিভিন্ন জায়গায়। অফিসমুখী মানুষকে হাঁটু পর্যন্ত পানি দিয়ে হেটে বা অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হয়। জলাবদ্ধতার কারণে নগরীতে যানজট সৃষ্টি হয়েছে।

নগরীর মুরাদপুর এলাকার বাসিন্দা রাকিব উদ্দিন বলেন, বৃষ্টি হলেই পানি উঠবে, এটা যেন নিয়ম হয়ে গেছে। বর্ষা এলেই দুর্ভোগ শুরু হয়ে যায়। জলাবদ্ধতা নিরসনে কাজ চললেও আমরা সুফল পাচ্ছি না। মুরাদপুর থেকে জিইসি মোড় পর্যন্ত হাঁটু পানি। গাড়িও পাওয়া যাচ্ছে না।

ফারুক নামে এক সিএনজি চালক বলেন, ভাড়া নিয়ে মুরাদপুর যাচ্ছিলাম। ষোলশহর এলাকায় পানি উঠে সিএনজি নষ্ট হয়ে গেছে। এখন সিএনজি টেনে নিয়ে যেতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই আমরা দুর্ভোগে পড়ে যাই।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমদ বলেন, আজ বিকেল পর্যন্ত বৃষ্টি থাকতে পারে। চট্টগ্রামে আজ এখন পর্যন্ত ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা