সারাদেশ

বাজারে ইলিশের দাম চড়া

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনার বাজারে ইলিশের দাম বেড়েছে। দাম বৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের ইলিশ ক্রয়ে বিপাকে পড়তে হচ্ছে।

বাজারে ২০০-২৫০ গ্রামের ইলিশ ৪৫০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এক কেজি ২০০ গ্রাম থেকে দেড় কেজি ওজনের ইলিশের দাম হাঁকানো হচ্ছে ২ হাজার টাকা। আধাকেজির নিচে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

রোববার (৮ আগস্ট) দুপুরে জেলার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছর এই সময়ে প্রচুর পরিমাণে ইলিশ ছিল। দামেও কম ছিল। এখন ইলিশের সময়। অথচ আড়তে তেমন ইলিশ মিলছে না। যা মিলছে, তার দাম অনেক।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে ইলিশ নেই। আর আড়তে যে ইলিশ উঠছে তার দামও অনেক বেশি। ফলে অধিক দামেই বিক্রি করতে হচ্ছে।

বাজারে আসা ক্রেতা রাকিবুল বলেন, ‘ইলিশের দাম বেশি। তাই পাবদা মাছ এবং চিংড়ি কিনে বাড়ি ফিরছি।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

আরব নাগরিকরা ইসরাইলের অবিচ্ছেদ্য অংশ : আইজেনকোট

ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে নতুন সরকার গঠনকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে উঠেছে।...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা