সারাদেশ

রেড ক্রিসেন্টের অক্সিজেন সিলিন্ডার ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে করোনায় আক্রান্তদের সেবায় ব্যবহারের লক্ষে অক্সিজেন সিলিন্ডার ব্যবহারবিধি বিষয়ে স্বেচ্ছাসেবকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জুলাই) সকালে শহরের রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে প্রধান অতিথি থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ও জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার চেয়ারম্যান শফিকুল আলম এমএসসি। এতে সভাপতিত্ব করেন ইউনিটের ইউনিট লেভেল অফিসার খ: এনায়েতুল্লাহ একরাম পলাশ।

এসময় উপস্থতি ছিলেন চেয়ারম্যানের পিএস মো. শরিফুল আলম, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের হিসাবরক্ষক আরিফুর রহমান মনিরসহ যুব ও স্বেচ্ছাসেবকগন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নিজেকে নিজে বাঁচাতে হবে, কেউ আপনাকে বাঁচাবে না। নিজেকে রক্ষা করতে হবে, নিজের পরিবারকে রক্ষা করতে হবে। এজন্য
মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাহলে আমরা বাঁচতে পারবো।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের পাশাপাশি করোনা আক্রান্তদের সহযোগিতায় অন্যদের কেউ এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই মহা দুর্যোগ কাঁটিয়ে উঠতে পারবো। ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ২০ জন স্বেচ্ছাসেবক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

এসময় রেড ক্রসিন্টে ইউনটি, যুব ও স্বেচ্ছাসেবকগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১০ জুন শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দফতর ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) এর সহযোগিতায় নবীনগর মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ৫টি অক্সিজেন সিলিন্ডার ও সরঞ্জামাদি হস্তান্তর করা হয়।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা