সারাদেশ

খাগড়াছড়িতে আলেমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : খাগড়াছড়িতে করোনাকালীন পরিস্থিতিতে আলেমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ জুলাই) সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ৪০ জন আলেমের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

জেলা আওয়ামী ওলামা লীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

খাগড়াছড়ি জেলা ওলামা লীগের আহ্বায়ক হাফেজ মাওলানা মো. নুরুন্নবীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল আজম, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ রফিক উদ্দিন, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশসহ অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় প্রধান অতিথি ও আগত অতিথিরা প্রতিজনের হাতে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন।

বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনা মহামারি মোকাবিলায় সকলকে আরও সচেতন হতে হবে। পাশাপাশি মাস্ক পরিধান, ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা ও অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়াসহ সকল সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখে করোনাকে প্রতিহত করার আহ্বান জানান নেতৃবৃন্দরা।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা