ছবি : সংগৃহিত
জাতীয়

ডিএমপি কমিশনারের সাথে পিটার হাসের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আরও পড়ুন:খালেদার বিরুদ্ধে নাইকো মামলা চলবে

বুধবার (৩০ আগস্ট) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কমিশনারের কার্যালয়ে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়।

ডিএমপি সূত্র জানায়, বেলা ১১টার দিকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সদর দফতরে যান।

আরও পড়ুন: আদালত অবমাননার শুনানি পেছালো

সাক্ষাতের বিষয়ে ডিএমপির মুখপাত্র মো: ফারুক হোসেন বলেন, ‘সাক্ষাৎকালে রাষ্ট্রদূত হাস সম্প্রতি মৌলভীবাজারে চালানো জঙ্গি অভিযান, জঙ্গি গ্রেফতার ও জঙ্গিবাদের উত্থান হলো কি না, সে বিষয়ে ডিএমপি কমিশনারের কাছে জানতে চান।

তিনি ঢাকার নিরাপত্তা, আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয় ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা করেন। ভবিষ্যতে দুই দেশের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে সেখানে উপস্থিত কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।’

আরও পড়ুন: ৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

সৌজন্য সাক্ষাতের সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকায় মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা