ইটাগাছা ফাঁড়ির এএসআই সুভাষ চন্দ্র
সারাদেশ

অক্সিজেন সিলিন্ডারসহ ছেলে আটক, শ্বাসকষ্টে বাবার মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি: অসুস্থ বৃদ্ধ বাবার জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাচ্ছিলেন ছেলে। পথে ছেলেকে দুই ঘণ্টা আটকে রাখে পুলিশ। অক্সিজেনের অভাবে সেই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) সাতক্ষীরা সদর উপজেলার বৈচনা গ্রামের ঘটনা। মৃত বৃদ্ধ মো. রজব আলী মোড়ল (৬৫) সদর উপজেলার বৈচনা গ্রামের বাসিন্দা।

মৃতের ছেলে ওলিউল ইসলাম জানান, তার বৃদ্ধ বাবা করোনার উপসর্গ নিয়ে বাড়িতে অসুস্থ ছিলেন। খুব শ্বাসকষ্ট ছিল। অনেক কষ্টে শহরের পলাশপোল এলাকার এক ব্যবসায়ীর থেকে একটি অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করে বাড়িতে যাচ্ছিলেন। বেলা ১০টার দিকে ইটাগাছা হাটের মোড়ে ইটাগাছা ফাঁড়ির এএসআই সুভাষ চন্দ্র তাকে আটক করেন।

তিনি আরও জানান, এসময় এএসআই তার কাছে ১ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় তাকে দুই ঘণ্টা সেখানে আটকে রাখা হয়। এলাকার জিয়াউল ইসলাম নামে একজনের মধ্যস্থতায় এএসআই সুভাষচন্দ্রকে ২০০ টাকা দিয়ে তিনি ছাড়া পান। ততক্ষণে অনেক দেরী হয়ে যায়। তিনি বাড়িতে গিয়ে দেখেন তার বৃদ্ধ বাবা বেঁচে নেই।

কান্নাজড়িত কণ্ঠে ওলিউল ইসলাম বলেন, সময় মতো অক্সিজেন নিয়ে বাড়িতে যেতে পারলে হয়তো বাবাকে বাঁচানো যেত। আমি এই অমানবিক ঘটনার বিচার চাই।

এএসআই সুভাষ চন্দ্র বলেন, মোটরসাইকেলের কাগজপত্র দেখার জন্য ওই ব্যক্তিকে আটক করেছিলাম। তিনি বলেছিলেন বাড়িতে কাগজপত্র আছে। বাড়ি থেকে এনে দেখাতে বলেছিলাম। তাকে বেশিক্ষণ আটকে রাখিনি। পরে শুনেছি তার বাবার মৃত্যু হয়েচে। এটি দুর্ঘটনাবসত হয়ে গেছে।

সাতক্ষীরা সদর থানার ওসি দেলোয়ার হুসেন বলেন, আমি এ ঘটনার কিছুই জানি না। ঘটনা সম্পর্কে খোঁজ নিচ্ছি। অভিযোগ সত্য হলে তদন্ত করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা