সারাদেশ

কমলগঞ্জে চা শ্রমিকের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগান ৬ নং টিলা এলাকায় এক চা শ্রমিক গামাই গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত চা শ্রমিকের নাম সম্ভু বাউরি (৪৫) । পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।

মঙ্গলবার (১ মে ) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে শমশেরনগর ৬ নং টিলা চা বাগানে এ ঘটনাটি ঘটেছে।

আত্মহত্যাকারী সম্ভু বাউরি (৪৫) শমশেরনগর চা বাগানের মনা বাউরি ছেলে। নিহতের ভাই নিপেন্দ্র বাউরি বলেন একটি গাছের ডালে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখেন। বিষয়টি শমশেরনগর পুলিশ ফাঁড়িতে অবহিত করলে রাতেই পুলিশ গাছ থেকে লাশটি নামিয়ে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।

আত্মহত্যা কারণ সম্পর্কে নিপেন্দ্র বাউরি বলেন, তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তার কোন কারণ তার পরিবার বলতে পারছে না।

শমশেরনগর পুলিশ ফাঁড়ি এস আই শাহ আলম আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। আপাতত থানায় একটি অপমৃত্যু দায়ের হবে। তবে ময়না তদন্ত প্রতিবেদন আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা