সারাদেশ

ভারতফেরত তরুণীদের জন্য আলাদা কোয়ারেন্টিন

নিজস্ব প্রতিনিধি, যশোর: যশোরের বেনাপোল দিয়ে ভারত থেকে একা ফেরা তরুণীদের জন্য নারীদের তত্ত্বাবধানে নতুন একটি কোয়ারেন্টিন সেন্টার খোলা হয়েছে। সেখানে বর্তমানে ১০ তরুণী অবস্থান করছেন।

খুলনায় কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত তরুণী ধর্ষণের ঘটনায় যশোরে এই বিশেষ সতকর্তামূলক ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন।

যশোর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৪ মে ভারত থেকে ফিরে এক তরুণী খুলনা নগরীর পিটিআই ট্রেনিং সেন্টারের দ্বিতীয় তলার মহিলা হোস্টেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে ছিলেন।

গত ১৪ মে রাত সাড়ে ১২টার দিকে দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমান তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই তরুণী।

এরপর তিনি গত ১৭ মে খুলনা সদর থানায় মোখলেছুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।

এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য যশোর জেলা প্রশাসন নারীদের তত্ত্বাবধানে পৃথক কোয়ারেন্টিন সেন্টার খুলেছে। যশোরের বেসরকারি উন্নয়ন সংস্থা জয়তী সোসাইটি থেকে ওই কেন্দ্রের রক্ষণাবেক্ষণ করা হচ্ছে।

ওই কেন্দ্রের ভেতরে পুরুষের প্রবেশ নিষেধ। বৃহস্পতিবার কেন্দ্রটি খোলা হয়েছে। সেখানে বর্তমানে ১০ তরুণী ১৪ দিনের কোয়ারেন্টিনে আছেন।

এ বিষয়ে জানতে চাইলে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বাংলানিউজকে বলেন, খুলনায় কোয়ারেন্টিনে থাকা তরুণী ধর্ষণের অভিযোগের পর আমরা বিশেষ সর্তকতা নিয়েছি। ভারত থেকে ফেরা একক নারীদের জন্যে জয়তী সোসাইটির বিশেষ কোয়ারেন্টিন সেন্টার খোলা হয়েছে। সেখানে নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া সবকিছুই নারীদের তত্ত্বাবধানে চলছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা