সারাদেশ

অস্ত্রসহ প্রতারক বাদশা আটক

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: অবশেষে আটক হয়েছেন প্রতারক বাদশা। শনিবার (১ মে) ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক এলাকার শফিকুল ইসলামের মুদি দোকানের পাশ থেকে অস্ত্রসহ তাকে আটক করেছে ডিবি পুলিশ।

আটক বাদশা মিয়া সাতক্ষীরা পলাশপোল এলাকার হাতুড়ে ডাক্তার নূর ইসলামের ছেলে।

জানা যায়, নিজেকে কখনো ডাক্তার, কখনো এলজিআরডি মন্ত্রণালয়ের ডিরেক্টর পরিচয় দিতেন। তাছাড়া ক্ষমতাসীন দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কখনো বা কেন্দ্রীয় সভাপতি হিসেবে নিজেকে পরিচয় দিতেন। এছাড়া বিভিন্ন মানুষকে টাকার বিনিময়ে চাকরিতে পদোন্নতি, চাকরি পাইয়ে দেয়া, এমন কি যে কোনো মামলার সুরাহা করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি টাকা হাতিয়ে নেয়াসহ বিভিন্ন প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ সময় তার দেয়ার তথ্যের ভিত্তিতে দোকানের ভেতর থেকে একটি অস্ত্র, প্রধানমন্ত্রীর একান্ত সচিবের নকল নোট প্যাড, সংসদ সদস্যের ডিও লেটার ও বিভিন্ন প্রকার নিয়োগপত্র এবং জমি সংক্রান্ত জালিয়াতির কাগজপত্র ও সিল উদ্ধার করা হয়।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ওসি ইয়াছিন আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতারক বাদশার মিয়াকে শহরের বাইপাস সড়ক এলাকা থেকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। এ সময় তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি অস্ত্র ও জাল জালিয়াতির কাগজপত্র উদ্ধার করা হয়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা