সারাদেশ

তারাবি পড়তে গিয়ে নিখোঁজ, দু’দিন পর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,বগুড়া: বগুড়ায় স্থানীয় মসজিদে তারাবির নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হন মশিউর রহমান সোনা মিয়া (৩০) নামের এক দলিল লেখক। পরে নিখোঁজ হওয়ার দু’দিন পর তার মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।নিহত সোনা মিয়া বারপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে।

শনিবার (১ মে) সকাল সাড়ে ১০টায় বগুড়া সদরের বারপুর দক্ষিণপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যার পর স্থানীয় মসজিদে তারাবিহ নামাজ পড়তে যান সোনা মিয়া। এসময় তিনি বাড়িতে মোবাইল ফোন রেখে যান। এরপর রাতে বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি।

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরের পর সোনা মিয়ার স্ত্রী সোনিয়া আক্তার বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।

শনিবার সকালে সোনা মিয়ার বাড়ির পেছনের ঈদগাহ মাঠ সংলগ্ন ধানক্ষেত থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা সোনা মিয়ার মরদেহ দেখতে পান। এরপর পুলিশে খবর দেয়া হলে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা