সারাদেশ

মানিকগঞ্জে করোনায় মোট আক্রান্ত ২০৪৩ জন

শামীম রেজা, মানিকগঞ্জ: মানিকগঞ্জে নতুন করে আরও ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ২ হাজার ৪৩ জনে।

সোমবার (১২ এপ্রিল) সকাল আট টার দিকে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রফিকুন্নাহার বন্যা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১০ এপ্রিল ১০৮ জনের নমুনা পরীক্ষার জন্য কর্নেল মালেক মেডিকেল কলেজ আরটি পিসিআর ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ১৪ জনের দেহে করোনা পজেটিভের রেজাল্ট পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদরের ১০ জন, দৌলতপুরের একজন, সিংগাইরের একজন, শিবালয়ের দুইজন। আক্রান্তরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, দ্বিতীয় ধাপে করোনার সংক্রমনের হার আনেক বেশি। সবাই যদি সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি না মানে তাহলে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হবে। সবাইকে মাস্ক ব্যবহার ও সামজিক দূরুত্ব নিশ্চিত করতে হবে বলে জানান তিনি।

জেলায় এ পর্যন্ত ৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। অপরদিকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮শ ৬৫ জন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা