সারাদেশ

আইনমন্ত্রীর সমাবেশে সংঘর্ষের মামলায় গ্রেফতার ৬

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় আইনমন্ত্রীর অনুষ্ঠানে দু’পক্ষের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আড়াইশ জনকে আসামীকে একটি মামলাটি দায়ের করা হয়।

শনিবার (৬ মার্চ) রাতে পুলিশ বাদী মামলাটি দায়ের করে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো : রাসেল, সুমন, হৃদয় খান, সালাউদ্দিন, রবিন ও

কাইয়ুম। এদের সবার বাড়ি তেতৈয়া গ্রামে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর ভূইয়া জানান, সংঘর্ষের ভিডিও ফুটেজ দেখে গ্রেফতারকৃতদের সনাক্ত করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ৫ মার্চ জেলার কসবায় স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে আইনমন্ত্রীর উপস্থিতিতে মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র এমরান উদ্দিন জুয়েল ও মেয়র প্রার্থী এম,এ আজিজের সমর্থকদের মধ্যে ব্যাপক

সংঘর্ষ হয়। এ সময় ২০ টি মোটর সাইকেল ভাংচুরসহ অগ্নিসংযোগ এবং বেশ কয়েকটি দোকানপাট ও মার্কেটে ভাংচুর চালানো হয়। পরে মন্ত্রী ক্ষুব্ধ হয়ে দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করে তার বাড়ি কসবার

পানিয়ারুপ গ্রামে চলে যান। পরে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে ও ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সান নিউজ/আকন্ঞ্জি/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা