সারাদেশ

চট্টগ্রাম বন্দরে বেড়েছে কন্টেইনার জট

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : ধীরগতির ডেলিভারির কারণে চট্টগ্রাম বন্দরে বেড়েছে কন্টেইনার জট। রমজানকে সামনে রেখে আমদানি হওয়া ভোগ্যপণ্যের কন্টেইনার খালাস না নেয়ায় এই জট সৃষ্টি হয়েছে। পণ্য খালাস করতে না পেরে জাহাজগুলোকে বেশি সময় বহিঃনোঙ্গরে অবস্থান করতে হচ্ছে। ফলে কন্টেইনার প্রতি বাড়তি ভাড়া গুণতে হচ্ছে আমদানিকারকদের।

আগে প্রতিদিন বন্দর থেকে যে পরিমান কন্টেইনার খালাস হতো, এখন তা নেমেছে প্রায় অর্ধেকে। বন্দর ব্যবহারকারীদের ভাষায় স্বাভাবিক সময়ে প্রতিদিন সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার টিইউএস কন্টেইনার ডেলিভারি এখন নেমেছে ৩ হাজারে। বন্দরের ধারণ ক্ষমতা প্রায় ৪৯ হাজার টিইউএস কন্টেইনার।

জাহাজ থেকে আমদানি পণ্যের কন্টেইনার ৪ দিন বন্দরের ইয়ার্ডে বিনা ভাড়ায় রাখার সুযোগ পান আমদানিকারকরা। ৪ দিন পর একটি কন্টেইনারের জন্য প্রথম সপ্তাহে প্রতিদিন ৬ ডলার, পরবর্তী সপ্তাহ প্রতিদিন ১২ ডলার ও ২১ দিন থেকে প্রতিদিন ২৪ ডলার হিসেবে ভাড়া দিতে হয় আমদানিকারকদের।

সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাচ্চু বলেন, অনেক আমদানিকারককে দেখা যাবে তাদের কন্টেইনার অনেকদিন আটক থাকার ফলে এগুলা বন্দর থেকে নিতে যে টাকা দিতে হয় তা যোগাতেই হিমশিম খেয়ে যাবে। তাই এই মন্দার সময় তাদেরকে প্রণোদনা দিয়ে যথা সম্ভব দ্রুত এসব কন্টেইনার খালাস করা হোক।

কন্টেইনার জট কমাতে জরিমানার বিধান আরো এক সপ্তাহ পেছানোর কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ সচিব ওমর ফারুক। তিনি বলেন, আমরা আমদানিকারক সবাইকে আহ্বান জানিয়েছি তারা যেন তাদের কার্গোগুলো দ্রুত সময়ের মধ্যে ডেলিভারি নেয়। যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে কন্টেইনারগুলো খালাস করে না নেয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে চারগুন পর্যন্ত পেনাল রেন্ট আরোপ করতে পারি।

জটের কারণে ব্যাহত হচ্ছে আমদানি রফতানি বাণিজ্য। বেড়ে যাচ্ছে আমদানি পণ্যের দাম; সময়মতো কাঁচামাল না পাওয়ায় ব্যাহত হচ্ছে উৎপাদন। ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক নাজমুল করিম চৌধুরী শারুন বলেন, এখানে যদি কন্টেইনারগুলো খালাস হতে না পারে সেক্ষেত্রে বহির্নোঙরে জাহাজগুলো অপেক্ষামান থাকে এর ফলে সেখানেও খরচ বেড়ে যায়। কারণ জাহাজের পেনাল্টি জাহাজ মালিককে পরিশোধ করতে হচ্ছে। এর সমাধানে বন্দর কর্তৃপক্ষের যেমন আন্তরিকতার প্রয়োজন তেমনি আমরা যারা এই বন্দরটি ব্যবহার করি আমাদেরও আরও আন্তরিক হতে হবে।

বন্দরের কার্যক্রম সপ্তাহের সব সময় সচল থাকলেও শুক্র ও শনিবার ব্যাংক কার্যক্রম বন্ধ থাকায় পণ্যছাড় কমে যায়। বন্ধের দিন ব্যাংক ও কাস্টমসসহ গুরুত্বপূর্ণ দপ্তরগুলো সচল না থাকলে কন্টেইনার জট কমবে না বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

রাশমিকা স্বীকার করলেন নিজের যে দুর্বলতা

বহুভাষিক সিনেমায় অভিনয় করতে গিয়ে উচ্চারণ ও কথা বলার ধরন নিয়ে প্রায়ই সামাজিক য...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা