সারাদেশ

প্রেমিক-প্রেমিকার আত্মহত্যার চেষ্টা, প্রেমিকের মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় প্রেমিক-প্রেমিকা যুগল ট্রেনের নিচে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টার পর প্রেমিকের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত প্রেমিকাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

শনিবার (৬ মার্চ) দুপুর ৩টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের তোফায়েলনগর চাঁনপুর নামক স্থানে সিলেটগামী জয়েন্তিকা ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা চেষ্টার ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ শান্ত (২০) স্থানীয় হামদু মিয়ার ছেলে। আহত অবস্থায় প্রেমিকা মাহমুুদাকে (১৭) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাহাড়পুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ খন্দকার বলেন, শুনেছি প্রেম সংঘঠিত ঘটনাকে কেন্দ্র করে ওই ছেলে-মেয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। পরে ঘটনাস্থলে প্রেমিক শান্তর মৃত্যু হয়। ওই ছেলে-মেয়ের বাড়িতে যাচ্ছি গিয়ে বলতে পারবো প্রকৃত ঘটনা কি!

আখাউড়া রেলওয়ে ফাঁড়ির অফিসার ইনচার্জ মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শান্ত নামের এক ছেলের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় একটি মেয়েকে উদ্ধার করে ঢাকা পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা