সারাদেশ

নবীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : উপজেলার ভুরিকান্দি ইউনিয়নে শনিবার (৬ মার্চ) দুপুর ১টার দিকে ও কাইতলা (উত্তর) ইউনিয়নে বেলা ১১টার দিকে দুর্ঘটনাগুলো ঘটে।

নিহত দুই শিশু হলো- ভুরিকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামের অলি উল্লাহর ছেলে আট বছর বয়সী ইয়ামিন। অপরজন ৯ বছর বয়সী মো. আদিব। সে কাইতলা (উত্তর) ইউনিয়নের ব্রাহ্মণহাতা গ্রামের মো. শাহ আলমের ছেলে।

ইয়ামিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভুরিকান্দি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. নাজিম জানান, দুপুরের দিকে ইয়ামিন তার বাড়ির সামনে হাঁটছিল। একপর্যায়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, এ ব্যাপারে অটোরিকশাসহ অটোচালক মো. হালিমকে আটক করা হয়েছে।

অন্যদিকে, বেলা ১১টায় উপজেলা (উত্তর) ইউনিয়নের ব্রাহ্মণহাতা নামক স্থানে ট্রাক্টরের চাপায় নিহত হয়েছে আদিব। কাইতলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিল আদিব। তখন একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই আদিবের মৃত্যু হয়। স্থানীয় লোকজন ট্রাক্টরসহ চালক মো. এমদাদকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, পৃথক দুটি দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘাতক অটোরিকশা, ট্রাক্টরসহ দুই চালককে আটক করা হয়েছে। তাদের ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

মেসিকে নিয়ে আন্তোনেলার আবেগঘন বার্তা

বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সি...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

মধ্যরাতে গোবিপ্রবিতে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের বাইরে...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা