সারাদেশ

শাহ আলমকে সম্মাননা: বদলি সমাজ কল্যাণের সেই উপপরিচালক 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : অবশেষে বদলি হলেন ব্রাহ্মণবাড়িয়ার সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান তাপস। বুধবার (২০ জানুয়ারি) তাকে বরগুনা জেলায় বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

করোনাভাইরাসের দুর্যোগকালীন সময়ে গরিব ও অসহায়দের জন্য সরকারের দেয়া ওএমএস কার্ডের তালিকায় স্ত্রী-সন্তান ও স্বজনদের নাম ওঠানোর ঘটনায় বিতর্কিত হওয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. শাহ আলমকে সমাজসেবার সম্মাননা দিয়ে সমালোচনার মুখে পড়েন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মাসুদুল হাসান তাপস।

গত ২ জানুয়ারি সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ‘বিতর্কিত’ শাহ আলমকে সম্মাননা দেয়া হয়। বিষয়টি নিয়ে ফেসবুকে সমালোচনা শুরু হলে কোন প্রক্রিয়ায় সম্মাননার জন্য মনোনয়ন দেয়া হয়েছে- সেটি ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা করার জন্য গত ৩ জানুয়ারি উপ-পরিচালক মাসুদুল হাসান তাপসকে চিঠি দেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান।

পরবর্তীতে মাসুদুল হাসান তাপসের দেয়া লিখিত ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় ‘বিতর্কিত’ শাহ আলমকে সম্মাননা প্রদানে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দেন জেলা প্রশাসক। ওই চাঠিতে শাহ আলমকে সম্মাননা প্রদানে দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে উল্লেখ করেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান।

প্রসঙ্গত, করোনাভাইরাসের দুর্যোগকালীন সময়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০নং ওয়ার্ডের গরিব-অসহায়দের জন্য সরকারের দেয়া ওএমএস কার্ডে শাহ আলমের স্ত্রী মোছাম্মৎ মমতাজ আলম ও মেয়ে আফরোজাসহ স্বজনদের নাম ওঠানো হয়। শাহ আলম নিজেই ওই ওয়ার্ডের ওএমএসের ডিলার ছিলেন।

পরবর্তীতে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তুমুল সমালোচনার মুখে গত বছরের ১৩ মে শাহ আলমের ওএমএস ডিলারশিপ বাতিল করা হয়।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে প্রতারণা, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে মামলার বাদী ও বিবাদীদের কাছ...

২৬ বছর বিনা বেতনে শিক্ষকতা, তবু এমপিও নেই

প্রতিদিন সকালে মাদরাসায় আসেন তারা। নিয়মিত ক্লাস নেন, শিক্ষার্থীদে...

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও মৃত্যু, ভর্তি ৫২

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরিফ (২৪) নামে আরও এক রোগ...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা