সারাদেশ

হাটহাজারীতে সরকারি খাস জায়গা দখলমুক্ত 

নিজস্ব প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রাম হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে প্রায় ০৩ লক্ষ টাকার অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৪ ডিসেম্বর) উপজেলার মির্জাপুর মৌজার সুগত বড়ুয়ার বাড়ি সংলগ্ন ৬৫১৮ দাগে সরকারি ১নং খাস খতিয়ানভুক্ত ১২ শতক জমির মধ্যে ০১ শতক জমি অবৈধভাবে দখল করে তরুণ বড়ুয়া ও সামরিন বড়ুয়া। তারা দখলকৃত জমির মধ্যে পাকা টয়লেট, পাকা রান্নাঘর ও এক চালা টিনের গরু ঘর নির্মাণ করে দীর্ঘ প্রায় ২৫ বছর যাবৎ অবৈধভাবে ভোগদখল করে ছিলেন।

এবিষয়ে সহকারী কমিশনার ভূমি শরীফ উল্লাহ বলেন, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন স্যারের নির্দেশনায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করি। অবৈধভাবে দখলকৃত সরকারি খাস খতিয়ানভুক্ত ০১ শতক জমি দখলমুক্ত করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে। উদ্ধারকৃত জমির আনুমানিক মূল্য ০৩ লক্ষ টাকা।

সরকারি খাস জমির অবৈধ দখল রোধ ও অবৈধ দখল হতে খাস জমি উদ্ধারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উচ্ছেদ অভিযানকালে হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যরা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, সরকার হাট ইউনিয়ন ভূমি অফিস উপস্থিত ছিলেন।

সান নিউজ/ওজি/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা