পিকআপ ভ্যান দোকানে, ২ পথচারীর মৃত্যু 
সারাদেশ

পিকআপ ভ্যান দোকানে, ২ পথচারীর মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়ায় পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দিয়ে দোকানের ভেতরে ঢুকে গেছে। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সোমবার (০৭ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরান বাউশিয়ার ল্যাংটার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পুরান বাউশিয়ার মৃত মহসিন মিয়ার ছেলে মোহন মিয়া (৫০) ও কিশোরগঞ্জের মৃত মোকসেদ আলীর ছেলে নুরুল ইসলাম মিয়া (৭০)।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাউদ্দিন জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তিনি জানান, কুমিল্লাগামী একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দিয়ে দোকানে ঢুকে যায়। এ সময় ঘটনাস্থলেই দুজন মারা যান। মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পিকআপটি (ঢাকা-মেট্রো-ল ১১-১১৫২) জব্দ করা হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

বিদায়ী ম্যাচ খেলতে আর্জেন্টিনা দলে যোগ দিলেন মেসি

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই আর্জেন্টিনার জ...

আশ্বিনের শেষে তেঁতুলিয়ায় তাপমাত্রা ২০ ডিগ্রিতে

আশ্বিনের শেষপ্রান্তে এসে উত্তরের জেলা পঞ্চগড়ে অনুভূত হচ্ছে শীতের...

ঢাকা মেডিকেলের বাথরুম থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথর...

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে পালিয়েছে মার্কিন বাহিনী

ইরানের সীমান্ত থেকে মার্কিন বাহিনী পালিয়েছে এবং ১...

দেশের বাজারে কমলো সোনার দাম

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা