সারাদেশ

কাবিনের টাকা বৃদ্ধির কথা বলে ধর্ষণ করলেন কাজি

নিজস্ব প্রতিনিধি সাভার : ঢাকার ধামরাইয়ে নারী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী নামে এক কাজিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে তাকে গ্রেফতারের পর বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) সাইদুজ্জামান।

গ্রেফতারকৃত কাজী ইউসুফ আলী ধামরাই পৌর এলাকার দক্ষিণ পাড়ার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে বিয়ে পড়ানোর কাজ করতেন।

ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, এক বছর আগে পোশাক শ্রমিক ওই নারীর সঙ্গে তার স্বামীর তালাক হয়। গত ৮ মাস আগে ওই নারী ১ লাখ টাকা দেনমোহর ধার্য করে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ে পড়ান কাজি ইউসুফ আলী।

বিয়ের কাজ সম্পাদনের সময় তিনি ভুক্তভোগীকে কাজি কাবিননামা বৃদ্ধির প্রলোভন দেখান। গত ৯ নভেম্বর সন্ধ্যায় ওই নারীকে কাবিননামা ১ লাখ থেকে ৩ লাখ টাকা বাড়িয়ে দেয়ার কথা বলে নিজ বাসায় ডেকে নেন ইউসুফ। তিনি ভুক্তভোগীকে প্রথমে অনৈতিক প্রস্তাব দেন। রাজি না হওয়ায় তাকে ধর্ষণ করেন ইউসুফ আলী।

ঘটনার পর গতকাল বৃহস্পতিবার ধামরাই থানায় ভুক্তভোগী মামলা দায়ের করলে কাজি ইউসুফ আলীকে গ্রেফতার করে পুলিশ। এসআই সাইদুজ্জামান বলেন, মামলার প্ররিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা