কটিয়াদী( কিশোরগঞ্জ) প্রতিনিধি
সারাদেশ

কটিয়াদীতে বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

কটিয়াদী( কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজের সমারোহ। সবুজ ঢেউ এ উপজেলার সমস্ত কৃষকের মন ভরিয়ে দিচ্ছে। ঢেউয়ের মতো খেলে যাচ্ছে ধান গাছের পাতা ও কাঁচা শীষ। কয়েকদিনের মধ্যেই ধানের শীষে দুধ- ছানা গঠন শুরু হবে। আর এমন সবুজ সমুদ্রের ঢেউয়ে দুলে উঠছে প্রকৃতি। ইরি-বোরো ধানের এ শীষ দেখে আনন্দে বুক ভরে ওঠে কৃষকের। যেন হারিয়ে যায় সবুজের মাঠে, দিগন্ত জোড়া সবুজ ফসলের মাঠ যা প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বিকশিত করে তুলেছে ।

অনুকূল আবহাওয়া ও কৃষকের নিবিড় পরিচর্যায় যথাসময়ে জমিতে সার ও কীটনাশক প্রয়োগের কারণে এ বার বোরোর বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ। বর্তমানে মাঠে দোল খাওয়া নতুন ধানের নতুন স্বপ্ন দেখছেন কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১২ হাজার ৩১০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে; এরমধ্যে হাইব্রিড জাতের ধান ৪৬১০ হেক্টর, উফশি জাতের ৭ হাজার ৬৫০ হেক্টর এবং স্থানীয় জাতের ৫০ সেক্টর জমিতে চাষ হবে। কয়েকদিন পরেই ধানের সবুজ চারা এবং কাঁচা শীষ হলুদ বর্ণ ধারণ করবে। এরপর সোনালী ধানের শীষে ঝলমল করবে মাঠের পর মাঠ। সেই মাঠ ভরা ফসলের স্বপ্ন দেখে কৃষকদের চোখে মুখে ফুটে উঠবে আনন্দের ছোঁয়া। রাশি রাশি সোনালী ধানে ভরে উঠবে কৃষানীর গোলা। বোরো মৌসুমকে ঘিরেই স্বপ্ন দেখে এ অঞ্চলের চাষিরা।

এবছর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ছিলো। বালাম নাশক সংকট ছিল না। ফলে ফসলের মাঠ অনেক সুন্দর হয়েছে। ধানের সবল সতেজ চারায় শীষ বের হচ্ছে। তাই বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে, চলতি বোরো মৌসুমে ইরি-বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।

সরেজমিনে দেখা গেছে, কটিয়াদী পৌরসভার বোয়ালিয়া গ্রামে ইরি-বোরো ধানের মাঠে সবুজের সমারোহ। ধানের প্রতিটি জমিতে শীষ উকি দিচ্ছে। জমি পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় কাটছে কৃষকদের। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকরা ধান গাছের পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে। মাঠে সেচ, সার, কীটনাশক প্রয়োগ, আগাছা পরিষ্কার এবং কেউ কেউ পার্চিং ব্যবহার করছেন।

কৃষকরা জানান স্থানীয় কৃষি অফিসের সহযোগিতায় ও পরামর্শে চাষাবাদ কৃত ইরি-বোরো ধান গতবারের চেয়ে এবার ভালো হয়েছে। বৈশাখ মাসের মাঝামাঝি বোরো ধান কাটা শুরু হবে । তখন পূরণ হবে কৃষকের স্বপ্ন। উপজেলার বনগ্রাম ইউনিয়নের কৃষক, মুজিবুর, মিলন, রুকনুদ্দিন, মুসলিম উদ্দিন, আবুল কাশেমসহ অনেকেই বলেন, চলতি বছর আমরা ইরি-বোরো ধানের বাম্পার ফলনের আশা করছি। সামনে আর কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে বিগত বছরের তুলনায় এবার ভালো ফলন ঘরে তুলতে পারবো।

কটিয়াদী উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া জানান ইরি-বোরো ধানের বাম্পার ফলন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। ফলন ও আশানুরূপ হয়েছে । যে কারণে আমরা ইরি-বোরো ধানের বাম্পার ফলনের আশা করছি।

সাননিউজ /ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা