সংগৃহীত ছবি
সারাদেশ

লক্ষ্মীপুরে আওয়ামীপন্থী দুই আইনজীবী গ্রেফতার

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা পাটওয়ারী ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক পিপি অ্যাডভোকেট জহির উদ্দিন বাবরকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করে পুলিশ।

আরও পড়ুন: লিফলেট বিতরণ করলেই আটক

গ্রেফতারকৃতরা হলো, নুরুল হুদা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং জহির উদ্দিন বাবর গেল বছরের জুলাই মাসে গণঅভ্যুত্থানে ঠিক কয়েকদিন আগে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান বাবর।

এর আগে, সকালে জেলা শহরের পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদেরকে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, তারা ২ জনেই আদালতে যাবার প্রস্তুতি নিচ্ছেন, এমন সময়ে তাদের পুলিশ গ্রেফতার করে। আইনজীবী নুরুল হুদা পাওয়ারীকে তার বাসার সামনে থেকে এবং বাবরকে আদালতে যাবার পথে গ্রেফতার করা হয়। এ ২ আইনজীবী আ’লীগের রাজনীতির পাশাপাশি জেলা জজ আদালতে আইন পেশায় নিয়োজিত ছিলেন।

এদিকে এই দুই আইনজীবী গ্রেফতার হওয়ায় আওয়ামীপন্থী অন্য আইনজীবীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: খুনিরা বাইরে, বিপ্লবীরা জেলে: হাসনাত

লক্ষ্মীপুর সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, দুই আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে গত ৪ আগস্ট ছাত্র-জনতা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা