সংগৃহীত ছবি
সারাদেশ

কিশোরগঞ্জ জেলা উদীচীর দ্বাদশ সম্মেলন উদ্বোধন

কিশোরগঞ্জ প্রতিনিধি : “আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবোনা কখনোই শত ষড়যন্ত্রে” এ প্রতিপাদ্যে কিশোরগঞ্জ জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর দ্বাদশ সম্মেলন উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে ট্রাক চাপায় এনজিও কর্মী নিহত

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে জেলা কমিউনিস্ট পার্টি কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুস সালাম রিপন। এ সময় সংগঠনের পতাকা উত্তোলন করেন উদীচী জেলা সংসদের সভাপতি ফিরোজ উদ্দিন ভাইয়া। উদ্বোধনের পর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে শহরের একরামপুর এলাকার একটি অডিটরিয়ামে আলোচনা সভা ও কাউন্সিল অধিবেশন শুরু হয়। উদীচী জেলা সংসদের সভাপতি ফিরোজ উদ্দিন ভইয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আব্দুস সালাম রিপন।

আরও পড়ুন: গাড়িচাপায় ৩ শিক্ষার্থী নিহত

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের সদস্য নাজমুল আজাদ, রুমী দে ও মোস্তাফিজুর রহমান।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন- জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুর রহমান রুমী, সাবেক সভাপতি ডা. এনামুল হক ইদ্রিস, সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জেলা উদীচীর সাবেক সভাপতি এডভোকেট শেখ এ কে এম ন‚রুন্নবী বাদল প্রমুখ। সম্মেলনে উদীচীর শিল্পীরা গণ সঙ্গীত পরিবেশন করেন। সম্মেলনে জেলার বিভিন্ন ইউনিট থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা