সংগৃহীত ছবি
সারাদেশ

শ্রীনগরে থানা থেকে আসামী ছিনিয়ে নিল বিএনপির নেতাকর্মীরা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে মারামারি মামলার এজাহারভুক্ত আসামি এক যুবদল নেতাকে গ্রেফতারের পর থানা থেকে ছিনিয়ে নিয়ে গেছে বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০ টায় অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর সার্কেল ও থানার ওসির সামনে থেকে আসামিকে ছিনিয়ে নিয়ে যায় বিএনপির নেতা-কর্মীরা।

আরও পড়ুন: ‘সময় বলে দেবে’ আ.লীগের নিবন্ধন থাকবে কিনা

থানা থেকে ছিনিয়ে নেওয়া ওই আসামির নাম তরিকুল ইসলাম। তিনি শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক। শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান ঘটনাটি সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও থানা সুত্রে জানাযায়, গত ১৯ নভেম্বর শ্রীনগর থানায় একটি মামলা হয়। মামলাটি নেওয়ার জন্য মুন্সীগঞ্জ আদালত থেকে আমাদের আদেশ করা হয়েছিল। সে মামলার আসামি ছিলেন তরিকুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় সে মামলায় গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে থানার লকাপে রাখে পুলিশ। সে সময় বিএনপি'র লোকজন থানায় আসে। পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করে। বিএনপি'র লোকজন থানা মাঠে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে বেশ কয়েকজন পুলিশদের ধাক্কা দিয়ে ফেলে আসামি তরিকুলকে থানার লকাপ থেকে ছিনিয়ে নিয়ে চলে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, তরিকুলকে গ্রেপ্তারের পর প্রথমে তাকে ছাড়িয়ে নিতে থানায় আসে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাফিজুল ইসলাম খান, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, যুবদলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এমদাদুল হক রজিন ও ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভসহ বেশ কয়েকজন। সে সময় হাফিজুল ইসলাম খান তরিকুলকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে বিভিন্ন ভাবে চাপ দিতে থাকেন।

আরও পড়ুন: ঢাকায় বাড়বে দিনের তাপমাত্রা

পুলিশ তাতে রাজি না হলে হাফিজুল ইসলাম খান সন্ধ্যা সাতটার দিকে অন্য নেতাকর্মীদেরকে থানায় রেখে তিনি বেরিয়ে যান। এর কিছুক্ষণ পরে বিএনপি ও অঙ্গসংগঠনের উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা থানা প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। প্রায় দেড় থেকে দুইশো নেতাকর্মী থানা প্রাঙ্গণে জড়ো হন। সেখানে তাঁরা বিক্ষোভ করতে থাকেন। পুলিশের সঙ্গে তাঁরা বাকবিতণ্ডা শুরু করেন। এক পর্যায়ে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে জোরজবস্তি করে রাত দশটার থানার ওসি, সার্কেল এসপির সামনে থেকে আসামি তরিকুলকে ছিনিয়ে নিয়ে যায় তারা। এ সময় বিএনপির নেতাকর্মীরা ভীষণ মারমুখী ছিলেন।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান বলেন,আমরা বিএনপির নেতাদের অনেক বোঝানোর চেষ্টা করি। ভেতরে যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের বোঝাতে সক্ষম হয়েছিলাম। বাহিরে যারা ছিলেন তারা আমাদের পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে ফেলে আসামি লকাপ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। যারা যারা এ ঘটনাটি ঘটিয়েছে আমাদের কাছে সিসিটিভির ফুটেজ রয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। সেই সঙ্গে ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেপ্তারের অভিযান শুরু করেছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় রদবদল

প্রধানমন্ত্রী কোনো উপদেষ্টার পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে প্রয়োজন অনুযায়ী দপ...

রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ বিদায়ি নৌপ্রধানের  

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎকালে রা...

এক হচ্ছে পাঁচ ইসলামী ব্যাংক: স্বস্তি, নাকি নতুন ঝুঁকি?

বাংলাদেশের ব্যাংকিং খাত বর্তমানে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।...

বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত...

বোয়ালমারীতে আঞ্জুমানের ফ্রি মেডিকেল ক্যাম্প

‘জীবনেও সাথী, মরণেও সাথী’ এই প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের বোয়ালমারীত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা