সংগৃহীত ছবি
সারাদেশ

দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০

জেরা প্রতিনিধি: হবিগঞ্জ জেলার সদর উপজেলার মোহনপুর ও বহুলা গ্রামবাসীর মধ্যে আড্ডা দিতে নিষেধ করায় মাইকে ঘোষণা দিয়ে ২ পক্ষের মধ্যে সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন। এরপর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলা সদরের বাইপাস এলাকায় ইয়ামাহা শোরুমের সামনে এই সংঘর্ষে ঘটনা ঘটে।

আরও পড়ুন: রাজধানীতে নারীর লাশ উদ্ধার

জানা যায়, মোহনপুর এলাকার ৩ যুবক রাতে বাইপাস এলাকায় বসে আড্ডা দিচ্ছিলেন। তখন বড় বহুলা গ্রামের ১ যুবক সেখানে তাদের আড্ডা দিতে নিষেধ করলে ২ পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এই নিয়ে ২ গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর একপর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে ৪০ জন আহত হয়। এই খবর পেয়ে সেনাবাহিনী ও হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এর পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে এই সংঘর্ষ হয়। বর্তমানে এই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বাইপাস এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা