সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু 

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার রামুতে ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ ওয়াহিদ (২৫) ও মোহাম্মদ হোসেন (১৯) নামে ২ যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার রশিদনগরের কাহাতিয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

নিহতরা হলো, রামুর রশিদনগর ইউনিয়নের কাহাতিয়া পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে ও আব্দুল মজিদের ছেলে।

রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, ২ বন্ধু মিলে ঈদগাঁও বাজার থেকে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। এরপর রেললাইন পার হতে গিয়ে মোটরসাইকেলের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় চট্টগ্রাম-কক্সবাজারগামী একটি ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান।

মনসুর নামের ১ স্থানীয় জানান, রেলক্রসিংয়ে কেউ না থাকার কারণে এই ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ দায়ী।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার গোলাম রাব্বানী জানান, ট্রেনে কাটা পড়ে ২ জন মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এই ঘটনায় আমাদের কারও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা