সংগৃহীত ছবি
সারাদেশ

পানিতে ঝাঁপ দিয়ে আসামির মৃত্যু

জেলা প্রতিনিধি: চাঁদপুর জেলার শাহরাস্তিতে গ্রেফতার এড়াতে দিঘিতে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে ছফিউল্লাহ ওরফে ছবুর (৫৫) ১ সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিহত ব্যক্তি, শাহরাস্তি পৌরসভার ৬নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, ছফিউল্লাহ ওরফে ছবুর বিরুদ্ধে একটি মামলায় ৬ মাসের সাজা পরোয়ানা থাকায় শাহরাস্তি থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতারে অভিযান চালায়। এ সময় গ্রেফতার এড়াতে তিনি শাহরাস্তি মাজারের দিঘিতে ঝাঁপ দেয়। সাথে সাথে পুলিশ তাকে উদ্ধারে পানিতে ঝাঁপ দিলেও তিনি পানির গভীরে তলিয়ে যায়। এর একপর্যায়ে এলাকার লোকজন দিঘিতে জাল ফেলে তার লাশ উদ্ধার করে।

পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী আ. কুদ্দুস রানা বলেন, মঙ্গলবার বিকেলে স্থানীয় একটি বিষয় নিয়ে এলাকার লোকজনের সাথে নিহত ছফিউল্লাহসহ একটি বৈঠকে বসেন। এই বৈঠক থেকে ছফিউল্লাহ বের হলে পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালায়। এ সময় তিনি পুকুরে ঝাঁপ দিলে পানির নিচে তলিয়ে যান। এই খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এরপর এলাকাবাসী নৌকা ও জাল ফেলে ছফিউল্যাহকে উদ্ধারে চেষ্টা চালায়। এর পরে মাছ ধরার জাল দিয়ে তার লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ৮০ বস্তা জিরা জব্দ, আটক ৩

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাসার বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে। এই ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা