সংগৃহীত ছবি
সারাদেশ

নিঁখোজ শিশুর লাশ উদ্ধার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার রুদ্র বানা এলাকা থেকে নিখোঁজ হওয়ার একদিন পর মধুমতী নদী থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর নাম- সামিয়া (২)। সোমবার (২১ অক্টোবর) বিকেল ৪ টার দিকে বানা ইউনিয়নে চায়না মিল সংলগ্ন মধুমতী নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু সামিয়া পার্শ্ববর্তী মাগুরা জেলার মোহাম্মদপুর থানার ওসেদপুর গ্রামের মো. মাজেদুল মোল্যার মেয়ে। শিশুটি রোববার থেকে নিঁখোজ ছিল।

আরও পড়ুন : বাসচাপায় নিহত ২

নিহতের বাবা মাজেদুল মোল্যা বলেন, সামিয়া নানা বাড়ি বেড়াতে গিয়েছিল। রোববার সকালে সামিয়ার নানি নদীতে গোসল করতে গিয়ে সামিয়াকে নদীর পাড়ে বসিয়ে রাখেন। গোসল শেষে পাড়ে উঠে তিনি দেখেন শিশুটি যথাস্থানে নেই। পরে স্থানীয়দের সহায়তায় অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মোহাম্মদপুর ফায়ার সার্ভিস, মাগুরা ডুবুরী দল এবং নৌপুলিশকে অবগত করি। সোমবার থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেয়ের লাশ শনাক্ত করি।

আলফাডাঙ্গা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বিশ্বজিত কীর্ত্তনীয়া বলেন, ওসি স্যারের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে শিশু সামিয়ার লাশ উদ্ধার করি।

আরও পড়ুন : রাজধানীতে সড়ক দুর্ঘটনা, নিহত ১

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, স্থানীয় লোক মোবাইলে সংবাদ দিলে পুলিশ ফোর্স পাঠিয়ে শিশুটির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা