সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি: ময়মনসিংহে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদিয়া আক্তার (২৫) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: নদী থেকে তরুণের লাশ উদ্ধার

সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে ময়মনসিংহের সুতিয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, অন্তঃসত্ত্বা সাদিয়া আক্তার গফরগাঁও উপজেলার ইমামবাড়ী এলাকার তামিমের স্ত্রী। তিনি গফরগাঁও থেকে সিএনজি চালিত অটোরিকশা করে সিজারিয়ান অপারেশনের জন্য ময়মনসিংহ আসার পথে এ দুর্ঘটনার শিকার হোন। গফরগাঁও ময়মনসিংহ সড়কের শেষ মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক ওই অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাদিয়ার মৃত্যু হয় এবং তার ৫ বছরের শিশু সন্তানসহ ৪ জন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ওসি আরও বলেন, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার আবেদন করেছেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা