সংগৃহীত ছবি
সারাদেশ

মধুমতি ভাঙনের ঝুঁকি

জেলা প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীতে সম্প্রতি দেখা দিয়েছে তীব্র ভাঙন। গত এক মাসে বিলীন হয়েছে দেড় শতাধিক বসতবাড়ি, রাস্তাঘাট এবং একশো একর ফসলি জমি। সরিয়ে নেওয়া হয়েছে অর্ধশতাধিক ঘরবাড়ি। নদীর দুই পাড়ে ভাঙন ঝুঁকিতে রয়েছে মাদরাসা, স্কুল, এতিমখানা, মসজিদসহ বসতঘর ও ফসলি জমি।

আরও পড়ুন: গৃহবধূকে গলা কেটে হত্যা

সরেজমিনে দেখা গেছে, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কাতলাসুর, দিকনগর, চরআজমপুর, পাচুড়িয়া ইউনিয়নের বাঁশতলা ও টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা এবং বুড়াইচ ইউনিয়নের চর খোলাবাড়িয়া গ্রামে ভাঙন অব্যাহত রয়েছে।

এদিকে, ঘরবাড়ি হারিয়ে অন্যের জায়গায় কোনো রকমে বসবাস করছেন সব হারানো মানুষগুলো। আবার অনেকেই নদী পাড়ে এবং রাস্তার ধারে তাঁবু টানিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। যেসব বসতবাড়ি ভাঙন ঝুঁকিতে রয়েছে আতঙ্কে নির্ঘুম রাত কাটছে এর বাসিন্দাদের।

মধুমতির পাড় থেকে ১০০ মিটার দূরে থাকা চরখোলাবাড়িয়া এনবিডিসি আল হেরা দাখিল মাদরাসার সুপার আব্দুর রব ফারুকী বলেন, ফরিদপুরের শেষপ্রান্তে মাদরাসাটি। দক্ষিণ পাশে নড়াইলের লোহাগড়া ও পশ্চিম পাশে মাগুরার মহম্মদপুর উপজেলা। মধুমতির পাড়ে চর এলাকায় মাদরাসাটি সুন্দর পরিবেশে পরিচালিত হয়ে আসছে। মাদরাসার পাশেই রয়েছে এতিমখানা, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৫টি মসজিদ।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন বলেন, মধুমতি নদীতে ভাঙনকবলিত এলাকায় স্থায়ী বাধের নির্মাণ কাজ শুরু হয়েছে। নদীতে আলফাডাঙ্গা ও মধুখালী এলাকায় সাড়ে ৭ কিলোমিটার বাঁধ নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়। তবে অপরপ্রান্তে নতুন করে ভাঙন দেখা দিয়েছে বিষয়টি জানতে পেরেছি। দ্রুত ওই এলাকাগুলোতে ভাঙনরোধে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

ভারতে মিষ্টি মনে করে বোমা খেয়ে প্রাণ হারিয়েছেন যুবক

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের দিন্ডোরি জেলায় এক মর্মান্তিক ও অদ্ভুত দুর্ঘটনায় রাজ...

সাভার-আশুলিয়ায় কাজে যোগ দিয়েছেন অধিকাংশ শ্রমিক

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ ও অস্থিরতার পর শিল্...

নোয়াখালীতে ছেলের ঋণের কারণে মায়ের বাড়ি দখলের অভিযোগ

নোয়াখালীর সদর উপজেলায় ৪৯ দশমিক ৭৫ শতাংশ বসতভিটা জো...

সিগারেটের গন্ধে অস্বস্তি প্রভার

শোবিজে নিয়মিত অভিনয়ে দেখা না গেলেও বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে নানা বিষয়ে মুখ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা