সংগৃহীত ছবি
সারাদেশ

ব্যবসায়ী-অটোরিকশা চালকদের সংঘর্ষ

জেলা প্রতিনিধি: যত্রতত্র পার্কিং নিয়ে কথা-কাটাকাটির জেরে সিলেট মহানগরীর কোর্ট পয়েন্ট এলাকায় ব্যবসায়ী ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের সংঘর্ষ ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: তেলের ট্যাংক বিস্ফোরণ, নিহত ৪

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত কয়েক দফায় এই ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট নগরের বন্দরবাজার এলাকার সিটি সুপার মার্কেটের সামনে সিএনজি অটোরিকশা পার্কিং নিয়ে চালক ও ব্যবসায়ীদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এটি সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষকালে ব্যবসায়ীরা সিএনজি চালকদের ধাওয়া দেন। সিএনজি চালকরা পিছু হটলে বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করা হয়।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে ২ যুবক নিহত

পরে সিএনজি চালকরা একত্রিত হয়ে ব্যবসায়ীদের ধাওয়া দেন ও কোর্ট পয়েন্ট, সুরমা মার্কেট পয়েন্ট এলাকায় অবস্থান নেন। সিএনজি অটোরিকশা চালকরা পরে স্থানীয় হাসান মার্কেটে ইট পাটকেল নিক্ষেপ করেন। পরে হাসান মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে আশেপাশের বেশ কয়েকটি মার্কেটের ব্যবসায়ীরা একত্রিত হয়ে লাঠিসোঁটা নিয়ে চালকদের ধাওয়া দিলে আবারও এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি সাময়িক নিয়ন্ত্রণে আসে।

পুলিশ কর্মকর্তা বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, সংঘর্ষের খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে আসি। বিষয়টি পর্যবেক্ষণ করছি। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা