সংগৃহীত ছবি
সারাদেশ

কাভার্ডভ্যানের চাপায় শিক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি: যশোর জেলায় নিয়ন্ত্রণ হারানো কাভার্ডভ্যানের চাপায় পিষ্ট হয়ে তামিম হোসেন (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় রায়হান হোসেন (২০) নামের আরেকজন আহত হয়েছেন।

আরও পড়ুন: পুকুরে ডুবে প্রাণ গেল খালা-ভাগনির

বৃহস্পতিবার (২৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বসুন্দিয়া বাসস্ট্যান্ড রেলক্রসিংয়ে যশোর-খুলনা মহাসড়কের ওপর এ ঘটনা ঘটে।

নিহত তামিম হোসেন বাঘারপাড়া উপজেলার আলাদিপুর গ্ৰামের মহাসিন গাজীর ছেলে। তিনি বসুন্দিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। আহত তামিম হোসেনের ফুফাতো ভাই রায়হান হোসেন যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের শহিদুল ইসলামের ছেলে।

আরও পড়ুন: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আগুন

প্রত্যক্ষদর্শীরা বলেন, গাড়ির চালক ‘সরে যাও, সরে যাও গাড়ির স্টিয়ারিং কেটে গেছে’ এই বলে জোরে চিৎকার করলেও পথচারী তামিম এবং রায়হান বুঝতে পারেননি। এ দুর্ঘটনার পর রাস্তার পাশে থাকা রেলের সিগন্যাল পোস্টে গিয়ে ধাক্কা লেগে গাড়িটি থেমে যায়। পরে কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর জানান, খবর পেয়ে রাতেই নিহত তামিমের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা হয়েছে এবং কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা