সংগৃহীত
সারাদেশ

পিকআপের ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি: চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা গাড়িতে পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: আগুনে পুড়ে ছাই ২০০ দোকান

রোববার (২৪ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতব্যক্তিরা হলেন- পিকআপে থাকা পাবনার ঈশ্বরদী উপজেলার বাবছুরা গ্রামের আজহার আলীর ছেলে আবদুর রহিম (৪২) ও পিকআপ চালক বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার হালুয়া এলাকার মৃত আলা উদ্দিন মিয়ার ছেলে মাছুম বিল্লাহ (৪২)। নিহতদের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ রোববার সকালে উপজেলার নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামমুখী লেনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে পণ্যবোঝাই একটি পিকআপ ধাক্কা দিলে এটি দুমড়ে মুচড়ে যায়। এতে ২জন ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের লাশ ও দুর্ঘটনায় কবলিত গাড়ি উদ্ধার করে নিয়ে যায়।

আরও পড়ুন: ৩১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেন জানান, নিজামপুর এলাকায় দুর্ঘটনায় ২জন মারা গেছে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া নিহতদের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা