আন্তর্জাতিক

৪ মেয়ের কাঁধে পিতার লাশ, করোনার ভয়ে আসেনি কেউ 

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসে পুরো বিশ্ব যেন উলট-পালট হয়ে যাচ্ছে। রোগ আর মৃত্যুর ভয়ে বুঝি বদলে যাচ্ছে মানুষের মন।

কমে যাচ্ছে মানবিকতা বোধ। তাই বিশ্বের অনেক দেশেই নানা হৃদয়বিদারক ঘটনা ঘটছে, যার কোনো কোনটি অনিচ্ছা সত্বেও যথেষ্ট অমানবিক বটে।

সম্প্রতি এমনই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের আলিগড়ে। মৃত ব্যক্তির নাম সঞ্জয় কুমার।

স্থানীয় সূত্রে খবর, আলিগড়ের নুমাইশ ময়দানের চা-হেলিংয়ের বাসিন্দা ছিলেন বছর ৪৫ এর সঞ্জয় কুমার। পেশা চা বিক্রেতা হলেও বেশ কিছুদিন ধরে যক্ষ্মা রোগে ভুগছিলেন তিনি। আতঙ্ক আর সামাজিক দূরত্ব রক্ষার অজুহাতে তাঁর মৃত্যুর পর সৎকারের কাজে এগিয়ে আসেনি কোনো প্রতিবেশি, এমনকি কোনো স্বজনও।

উপায় না দেখে বাবার শেষকৃত্যে এগিয়ে এল তাঁর চার কন্যা। তাঁরাই বাবার দেহ তুলে নেয় কাঁধে করে। অনেক কষ্টে নিয়ে যায় শ্মশানে। তবে হাসপাতালের একজন কর্মী সঙ্গী হয়েছিলেন তাদের ওই শবযাত্রায়। সেখানেই তার শেষকৃত্য হয়।

সঞ্জয়ের শেষকৃত্যে কেউ এগিয়ে না এলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে চার কন্যার কাঁধে পিতার লাশ বহনের ছবি দেখে সমবেদনার যেন নদী বইছে।

যদিও বরতে হয় এই মেকি সমবেদনায় সঞ্জয়ের কন্যাদের আর কিছুই যায় আসে না।সুত্র:এই সময়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা