খেলা

২১ বছর পর উদ্বোধনী জুটিতে লিটন-তামিমের নতুন রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক:

প্রায় ২১ বছরের পুরনো রেকর্ভে ভেঙে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে উদ্বোধনী জুটিতে নতুন রেকর্ড গড়লেন তামিম ও লিটন।

এর আগে ১৯৯৯ সালের ২৫ মার্চ ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মেহরাব হোসেন ও শাহরিয়ার হোসেনের ১৭০ রানের সর্বোচ্চ উদ্বোধনী জুটি ছিলো।

এবার ২০২০ এ এসে সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৩.২ ওভারে বিনা উইকেট বাংলাদেশের সংগ্রহ ১৮২ রান।

সঞ্চেুরি তুলে নিয়েছেন লিটন দাস। ১০২ রান করে অপরাজিত আছেন তিনি। সিরিজে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি। সেঞ্চুরির পথে হাটছেন তামিম ইকবালও। ৭৯ রানে অপরাজিত রয়েছেন তিনি।

বৃষ্টির কারণে সিলেট স্টেডিয়ামে আপাতত বন্ধ রয়েছে খেলা।

টসে জিতে যেন বোলিং নেয়াটাই কাল হয়ে দাঁড়ালো জিম্বাবুয়োর জন্য। ব্যাটিং পেয়ে জিম্বাবুইয়ান বোলারদের ওপর প্রথম থেকেই রীতিমতো চড়াও হন বাংলাদেশের দুই ওপেনার লিটন ও তামিম।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, লিটন দাস, মোহাম্মদ নাঈম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন,মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ:

টিনাশে কামুনহুকামওয়ে, রেজিস চাকাভা, ওয়েসলি মাধেভেরে, শন উইলিয়ামস (অধিনায়ক), ব্রেন্ডন টেলর, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক),টিনোটেন্ডা মুতুম্বোজি, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, চার্লটন শুমা,কার্ল মুম্বা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ&rs...

টঙ্গীবাড়িতে অটোরিকশা ছাড়াতে ৫ লাখ টাকা দাবি, বাবা-ছেলেকে মামলায় ফাঁসানোর অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে থানা থেকে অটোরিকশা ছাড়িয়ে...

মাটিরাঙায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়...

আজ বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান ও ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপে আজ হাইভোল্টেজ দুটি ম...

অনিয়ম ও দুর্নীতির থাবায় সমবায় সমিতিগুলো নষ্ট হয়েছে : রাষ্ট্রপতি

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বিষবাষ্পে দেশের সমবায়ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর কার্যকা...

বয়স নিয়ে ঝামেলায় সাদিয়া!

ইন্টারনেটে নিজের জন্মতারিখ ও বয়স সংক্রান্ত ভুল তথ্য দেখে রীতিমতো বিরক্ত...

ঢাবির জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমার ভিত্তিপ্রস্তর স্থাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড়...

হাতিয়ায় ঘরে ঢুকে লুটপাট ও নারীদেরকে নির্যাতনের অভিযোগ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ঘরে ঢুকে হামলা, লুটপাট এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা