শিক্ষা

১৬ দিনের ছুটি শেষে রোববার খুলছে দেশের সব স্কুল-কলেজ

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশ শেষে দীর্ঘ ১৬ দিনের ছুটি শেষ করে আগামী রোববার (৭ জুন) থেকে দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে আবারও শুরু হচ্ছে নিয়মিত পাঠদান কার্যক্রম। দীর্ঘ বিরতির পর শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা কার্যক্রমে ফিরছে স্বাভাবিক গতি।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে গত ২৪ মে থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হয়। নির্ধারিত ছুটি শেষ হওয়ার পাশাপাশি ৫ ও ৬ জুন সাপ্তাহিক বন্ধ থাকায় রোববার থেকেই পুনরায় খুলছে শিক্ষা প্রতিষ্ঠান।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক এবং কারিগরি স্তরের শিক্ষার্থীরা টানা ১৬ দিনের অবকাশ উপভোগ করেছে। ২১ মে ছিল শেষ কার্যদিবস। এরপর ধারাবাহিক ছুটির কারণে শিক্ষার্থীরা প্রায় দুই সপ্তাহেরও বেশি সময় ঘরবন্দি ছুটির আনন্দে কাটিয়েছে।

অন্যদিকে, মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরও দীর্ঘ হচ্ছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদরাসাগুলোতে ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। এরপর সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে আবারও শ্রেণি কার্যক্রম শুরু হবে।

ফলে মাদরাসার শিক্ষার্থীরা মোটামুটি ২৩ দিনের দীর্ঘ অবকাশ পাচ্ছে, যা অন্যান্য শিক্ষার্থীদের তুলনায় কিছুটা বেশি।

শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, জুন মাসের পর জুলাইয়ে আবারও কিছু নির্ধারিত ছুটি রয়েছে। এর মধ্যে ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া সেপ্টেম্বর মাসেও বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবস উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপিওর দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে পানি-স্যালাইন  বিতরণ ছাত্র জমিয়তের

রোববার (৭ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষ...

মুন্সীগঞ্জ শহরে জোর করে পুকুর ভরাটের পাঁয়তারা, প্রাণনাশের হুমকির অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার উত্তর কোর্টগাঁও এলাকায় প্রায় ২'শ বছরের পুকুরের সীমানা...

খাগড়াছড়িতে পার্বত্য মন্ত্রী পদে পুনর্বহালের দাবীতে মানববন্ধন 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পদ থেকে সদ্য পদত্যাগকারী এডভোকে...

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল : নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭

নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারের জিরো পয়েন্টে নিষিদ্...

উলিপুরে নারী ও শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন 

কুড়িগ্রামের উলিপুরে নারী ও শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে সরকারের জি...

সেবার মান বাড়াতে ‘সালাম-ধন্যবাদ’ ব্যবহারের নির্দেশনা

সরকারি অফিসে সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে আরও ভদ্র, মানবিক ও সম্মানজনক আচরণ...

চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আফসানা আক্তার রাহি (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষা...

গজারিয়াতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাই

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে পাঁচ বছর বয়সি এ...

মুন্সীগঞ্জে নতুন কুঁড়িতে কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা 

নতুন কুঁড়ি স্পোর্টস এর ঢাকা বিভাগের অঞ্চল প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী খেলো...

বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের যৌথ উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নোয়াখালী জোন দেশের সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা