শিক্ষা

১৩ মার্চ ঢাবির হল খোলার সিদ্ধান্ত বাতিল

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৩ মার্চ হল খোলার সিদ্ধান্ত বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। পাশাপাশি মার্চ মাস থেকে স্নাতক শেষবর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তও স্থগিত।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে হল খুলে দেওয়ার দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া শিক্ষার্থীরা বলছেন, বেধে দেওয়া সময়ের মধ্যে হল খোলার বিষয়ে সিদ্ধান্ত না এলে আন্দোলন চালিয়ে যাবেন তারা।

অ্যাকাডেমিক কাউন্সিলের সভা শেষে দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, শিক্ষার্থীদের হলে তোলার প্রস্তুতির জন্য দুই সপ্তাহ সময় দরকার। সে জন্য অনুষদ ও বিভাগ সমন্বয় করে ১৭ মের দুই সপ্তাহ পর থেকে কার্যক্রম শুরু হবে। ১৩ মার্চকে কেন্দ্র করে যে পরীক্ষাগুলোর ঘোষণা ছিল, সেগুলো হবে না। এগুলো স্থগিত করা হলো।

এদিকে সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। এই দাবি আদায়ে ৭২ ঘণ্টা সময়ও বেঁধে দেন শিক্ষার্থীরা। পরে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান শেষে বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, তারা অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবেন।

অনুষ্ঠিত সভা থেকে সিদ্ধান্ত আসার পর হল খোলার বিষয়ে তাদের বর্তমান অবস্থান জানতে চাইলে আন্দোলনকারীদের মুখপাত্র বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জুনায়েদ হোসেন খান বলেন, ‘আল্টিমেটাম চলবে। ৭২ ঘণ্টা অপেক্ষা করবো আমরা। এরপরে পরবর্তী কর্মসূচি জানাবো। হল খুলে দিতেই হবে। নইলে আন্দোলন চলবে।’

সান নিউজ/টিএস/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা