জাতীয়

হলুদ সাংবাদিকতাকে সতর্ক করলেন দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা

কোন ধরনের ‘হলুদ সাংবাদিকতা’ বরদাশত করা হবে না বলে সাংবাদিকদের সর্তক করেলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো আব্দুল বাতেন। তিনি বলেন,প্রার্থী যে অভিযোগ করেননি, তেমন বক্তব্য সাজিয়ে কর্মকর্তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা হলুদ সাংবাদিকতা। রবিবার (৫ জানুয়ারি) গোপীবাগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বৈঠক চলাকালে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, গতকাল (শনিবার) এক প্রার্থী এসেছিলেন কিছু অভিযোগ জানাতে। তিনি ‘লেভেল প্লেয়িং ফিল্ড নেই’ এমন কোনও বক্তব্য না রাখলেও সাংবাদিক আমাকে এসে বলেন—সেই প্রার্থী নাকি বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এ বিষয়ে ওই সাংবাদিক আমার বক্তব্য জানতে চান। এধরনের বিভ্রান্তি তৈরি করা হলুদ সাংবাদিকতা।’

দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, অভিযোগ আসবে—আমরা যাচাই করবো। এর মধ্যে কেউ কেউ অতিউৎসাহী হয়ে আমার বক্তব্য নিচ্ছে। ইট ইজ ইয়োলো জার্নালিজম। আমাদের কর্মকর্তারা অতি উৎসাহী হয়ে কিছু করবেন না। আমরা বরদাস্ত করবো না। সবাই মিলে সুষ্ঠু-স্বাভাবিক নির্বাচন চাই। আই মিন ইট। যার যার অবস্থা থেকে দায়িত্ব পালন করবো।’

তিনি বলেন, ‘নির্বাচনি প্রচারণায় ক্যাম্প করতে পারবে। কিন্তু যত্রতত্র করা যাবে না উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, ‘বাছাইয়ের দিন আমরা প্রার্থীদের করণীয় ও বর্জনীয় বিষয় উল্লেখ করে একটা কাগজ দিয়েছি। সেখানে তাদের স্বাক্ষরও দিয়েছেন তারা। ফলে এসব তারা জানেন না— এটা বলতে পারবেন না। বাছাইয়ের সময় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ছিলেন। তারা আচরণবিধি মেনে চলবেন ও সার্বিক সহায়তা করবেন বলে কথা দিয়েছেন।’

রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন বলেন, ‘তারা কথা দেওয়ার মানে তাদের দলও কথা দিয়েছে। অফিস উদ্বোধন করতে পারবেন না এমপি সাহেবরা, এটা তারা জানেন। এমপি প্রচারণা চালাতে পারবেন না। এমনকি মন্ত্রী মহোদয়ও না।’

তিনি আরও বলেন, ‘এসএসসি পরীক্ষা শুরু ফেব্রুয়ারির ২ তারিখ থেকে। প্রচারণায় সতর্ক থাকতে হবে। প্রতীক বরাদ্দের পরপরই প্রচারণা শুরু হবে। একই ওয়ার্ডে অনেক মাইক বাজলে সবাই বিরক্ত হবে। একজন প্রার্থী এক ওয়ার্ডে কয়টা মাইক ব্যবহার করতে পারবেন, সেটাও নির্ধারিত আছে। এটা নির্বাহী ম্যাজিস্ট্রেট বাস্তবায়ন করবেন।’ তিনি আগেও এরকম নিয়ম করে সেটা বাস্তবায়ন করতে পেরেছেন বলে উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘সবার সহযোগিতায় এটা সম্ভব।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা