খেলা

স্বপ্ন দেখছেন মেসি

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বার্সেলোনা সুপার স্টার লিওনেল মেসি কোভিড-১৯ এর সংক্রমন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তবে তিনি মনে করছেন কোপা আমেরিকা ঘরে তোলার সময় এসেছে।

কোপা আমেরিকায় অংশগ্রহনের আগেই বেশ কয়েকটি দলের খেলোয়াড়ের মধ্যে কোভিড-১৯ এর সংক্রমনের ঘটনায় এই উদ্বেগ প্রকাশ করেন ৬ বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী এই তারকা।

রোববার ব্রাজিলে কোপা’র উদ্বোধনের আগেই বলিভিয়া, কলম্বিয়া ও ভেনেজুয়েলার বেশ কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তার দেহে করোনার সংক্রমন ধরা পড়ে। এতে নিজ দল আর্জেন্টিনাসহ অন্য ফুটবরারদের মধ্যেও এর সংক্রমন ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেন মেসি।

তিনি বলেন, আমাদের ভয় হল কোভিড-১৯ আমাদের সবাইকে গ্রাস করার ঝুঁকি রয়েছে। আমরা সতর্ক থাকার চেস্টা করব।

কিন্তু বিষয়টি খুব একটা সহজ হবে না। এটির সংক্রমন ঘটতে পারে। আমরা সাধ্যমত সব ধরনের প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু সব সময় এর দ্বারা এই ভাইরাস থেকে মুক্ত থাকা যায় না।

করোনা টিকায় আস্থা রাখেন না মেসি। যদিও দক্ষিন আমেরিকান ফুটবল কনফেডারেশন এপ্রিলেই বলেছিল তারা এর টিকা পেয়েছেন এবং কোপা আমেরিকা মাঠে গড়ানোর আগেই সব আন্তর্জাতিক খেলোয়াড়দের এর আওতায় আনা হবে।

এই বছরের কোপা আমেরিকা আয়োজনের কথা ছিল যৌথভাবে কলম্বিয়া ও আর্জেন্টিনার। কিন্তু কলম্বিয়ায় করোনা এবং অভ্যন্তরীন রাজনৈতিক অস্থিরতা এবং আর্জেন্টিনায় অতিমারির সংক্রমন বাড়তে থাকায় শেষ মিনিটে টুর্নামেন্টটি সেখান থেকে সরিয়ে নেয়া হয়।

যুক্তরাষ্ট্রের পর বিশ্বের যে কোন দেশের তুলনায় করোনায় সর্বাধিক মৃত্যুর রেকর্ড হওয়া ব্রাজিলেই স্থানান্তরিত হয় ১০ দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্ট।

যদিও আয়োজকরা বলেছেন, তারা কঠোর বিধিনিষেধ পালন করবে। কিন্তু টুর্নামেন্ট খেলতে মাঠে নামার আগেই ভেনেজুয়েলার আটজন খেলোয়াড় করোনা পজিটিভ হয়। ওই আটজন খেলোয়াড়কে বাইরে রেখে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হয়ে ০-৩ গোলে পরাজিত হয় ভেনেজুয়েলা।

কোভিড-১৯ পজিটিভ হওয়ায় আরেক দেশ বলিভিয়া হারিয়েছে তাদের তিনজন খেলোয়াড়কে। দুই বছর আগে এই টুর্নামেন্টের সেমিফাইনালে ব্রাজিলের কাছেই হেরেই বিদায় নিয়েছিল আর্জেন্টিনা।

মেসি বলেন, আমার মনে হয় কোপা আমেরিকা ঘরে তোলার সময় এসেছে। আমার বড় স্বপ্ন হচ্ছে জাতীয় দলের হয়ে এই শিরোপাটি জয় করা। অনেকবার আমি শিরোপার বেশ কাছে পৌঁছেছি। কিন্তু দুর্ভাগ্যবশত শিরোপা স্বাদ গ্রহন করা হয়নি। যতটুকু সম্ভব এবার আমি এগিয়ে যাবার চেষ্টা করব।

ক্লাব ও ব্যক্তিগত পর্যায়ে প্রায় সব কিছু জয় করার সৌভাগ্য আমার হয়েছে। এখন জাতীয় দলের হয়ে অর্জন করতে পারলে দারুন হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি

রাজবাড়ীর গোয়ালন্দে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর...

নোবিপ্রবিতে  HEAT-ATF সাব-প্রজেক্ট বাস্তবায়ন উপলক্ষে ইনসেপশন ওয়ার্কশপ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সরকারি HEAT-ATF সাব-প...

কর ও ব্যয় বৃদ্ধির দ্বিমুখী চাপে আবাসন শিল্প

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং...

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য অস্ট্রেলিয়া সরকারের মানবিক সহায়তা চুক্তি

বুধবার (২৪ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অস্ট্রেলিয়া সরক...

মেয়াদোত্তীর্ণ ওষুধে বোয়ালমারীতে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরিচালিত বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড কর্তৃক প্...

'প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি'

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ অ...

দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত 

আগামী রোববার (২৮ জুন) থেকে বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু হ‌চ...

ছুটি না পেয়ে অসুস্থ শ্রমিকের মৃত্যু, ৫ কারখানায় ভাঙচুর

অসুস্থ থাকা সত্ত্বেও ছুটি না পেয়ে কর্মস্থলে কাজ করার সময় মারা যান এক নারী এমন...

প্রিপেইড মিটার নিয়ে নতুন নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

বিদ্যুতের নতুন মূল্যবৃদ্ধি জুনের শুরু থেকে কার্যকর হয়। তারপর থেকে প্রিপেইড মি...

উলিপুরে নাশকতার পরিকল্পনা, ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম (...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা