আন্তর্জাতিক

সিরিয়ায় বোমা বিস্ফোরণে ১১ শিশুসহ নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ার উত্তরাঞ্চলের শহর আফরিনে এক তেলের ট্রাকে বোমা বিস্ফোরণে ১১ শিশুসহ অন্তত ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে প্রায় অর্ধশত সাধারণ মানুষ। বোমা বিস্ফোরণের এ ঘটনায় সিরিয়ান কুর্দিশ ওয়াইপিজি বাহিনীকে দায়ী করেছে তুরস্ক।

মঙ্গলবার (২৮ এপ্রিল) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

এক টুইটে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মধ্য আফরিনের জনাকীর্ণ একটি এলাকায় এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, কালো ধোঁয়া উড়ছে আর অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ির সাইরেন শোনা যাচ্ছে।

এ বোমা বিস্ফোরণের নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মরগান ওরটাগাস বলেন, ‘রমজানে রোজা ভাঙার আগে কেন্দ্রীয় বাজারে কেনাকাটা করতে যাওয়া কয়েক ডজন মানুষ প্রাণ হারালো।’

এ ধরনের কাপুরুষোচিত হামলা মেনে নেওয়ার মতো নয় বলেও মন্তব্য করেন তিনি।

ওয়াইপিজিকে কুর্দিশ যোদ্ধাদের একটি সন্ত্রাসী বাহিনী হিসেবে দেখে আঙ্কারা। সিরিয়ার উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকা থেকে তাদের সরানোর জন্য অভিযান চালাচ্ছে তুরস্ক।

২০১৮ সালে এক অভিযানের মাধ্যমে কুর্দিদের অঞ্চল আফরিন দখল করে তুরস্কের মিলিটারি এবং তাদের মিত্র সিরিয়ার বিদ্রোহী বাহিনী।

মঙ্গলবারের ঘটনা তুরস্ক সমর্থিত বাহিনী দিয়ে নিয়ন্ত্রিত এ অঞ্চলে অন্যতম মারাত্মক হামলা। তবে কুর্দি যোদ্ধাদের দাবি, তারা কখনো বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা করে না।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা