বাণিজ্য

সাধারণ ছুটিতে ব্যাংক লেনদেনের সময় বাড়ল

সান নিউজ ডেস্ক:

করোনাভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়াতে সরকার দুই দফায় সধারণ ছুটি ঘোষিত করেছে। গ্রাহকদের সুবিধার জন্য সাধারণ ছুটির দিনগুলোতে ব্যাংক লেনদেনের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ (২ এপ্রিল)বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।

দ্বিতীয় ধাপের সাধারণ ছুটির দিনগুলোতে ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর লেনদেন পরবর্তী কাজ শেষ করতে ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত। এই সময়ে গ্রাহকরা নগদ জমা, উত্তোলন, পে-অর্ডার ইস্যু ও সীমিত আকারে চেকের বিপরীতে লেনদেন করতে পারবেন।

প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি সব অফিস আদালত বন্ধের ঘোষণা দেয় সরকার। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ছুটির সময় ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

প্রথম দফা সাধারণ ছুটির দিনগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত লেনদেন হচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা