প্রবাস

সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে সিডনিতে মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সাংবাদিক রোজিনা ইসলামের ওপর অমানবিক নিগ্রহের প্রতিবাদে সিডনিতে বাংলাদেশ মিডিয়া ও প্রেসক্লাবে মানববন্ধন ও মশাল প্রজ্জলনের মাধ্যমে প্রতিবাদ করেছে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি সংবাদকর্মীরা। এ সময় সংবাদকর্মীদের নিরাপত্তা ও ডিজিটাল আইনের পরিবর্তনের দাবি জানানো হয়।

সিডনির বাঙালি পাড়া খ্যাত লাকেম্বায় শুক্রবার অস্ট্রেলিয়া বাংলাদেশ মিডিয়া ও প্রেসক্লাবের সভাপতি মো. রহমতউল্লাহ ও সাধারণ সম্পাদক ইয়ুসুফ টুটুলের ডাকে তাৎক্ষণিক আয়োজিত এই প্রতিবাদ সভায় অস্ট্রেলিয়ার প্রবাসী সংবাদমাধ্যম কর্মীরা অংশ নেন।

এসময় তারা বাংলাদেশ সরকারের চলমান দুর্নীতি বিরোধী কর্মসূচি আরো জোরদার করার দাবি জানিয়ে বলেন, সরকারের এই কাজে সহযোগিতায় রোজিনা ইসলামের মতো সাহসী সংবাদকর্মী আরো দরকার। সরকারের কাছে আহ্বান জানাই সারাদেশে সংবাদমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও সাংবাদিকদের পেশাগত কারণে ডিজিটাল আইন সংবাদমাধ্যম কর্মীদের জন্য শিথিল করতে, কারণ সংবাদমাধ্যমই পারে সরকারের কাজের সহযোগী হয়ে দুর্নীতি বিরোধী আন্দোলনকে বেগবান করার পথ দৃঢ় করতে।

নেতৃবৃন্দ বলেন, এই ধরনের ঘটনায় বিদেশে সরকারের ভাবমুর্তির ব্যাপক ক্ষতি হয় এবং এসময় তারা দুর্নীতিগ্রস্থ আমলাতন্ত্রের লাগাম টেনে ধরতে সরকারকে এখনই কঠোর অবস্থানে আসতে আহ্বান জানান। সেই সাথে অস্ট্রেলিয়া বাংলাদেশ মিডিয়া এন্ড প্রেস ক্লাব নিগৃহিত সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের দ্রুত নিঃশর্ত মুক্তি ও ক্ষতিপুরণ দাবি করে।

মানববন্ধনে জন্মভুমি টিভির আবু রেজা আরেফীন, বাংলা কথার শফিকুল আলম, জয়যাত্রা টিভির বেলাল হোসেইন, বাংলাবার্তা পত্রিকার আসলাম মোল্লা, সময় টিভির আমিনুল ইসলাম রুবেল, আর টিভির আকাশ দে, প্রশান্তিকা পত্রিকার আরিফুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য রাসেল রহমান, প্রবাস কন্ঠের ইসুসুফ টুটুল, বিদেশ বাংলা টিভির রহমতুল্লাহ, সাংস্কৃতিক কর্মী পূরবী পারমিতা বোস, আব্দুল্লাহ আল মামুন, সজীব চৌধুরী, রকি তালুকদার উপস্থিত ছিলেন।

সাননিউজ/টিএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা