খেলা

সহজ জয়ের সুযোগ হাতছাড়া সালমাদের

ক্রীড়া প্রতিবেদক:

শুরুতে সালমা খাতুন, পরে রিতু মনি ও রুমানা আহমেদের দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথটা সহজ করেছিল বাংলাদেশের মেয়েরা। নিয়ন্ত্রিত বোলিংয়ে নিউজিল্যান্ডের মেয়েদের মাত্র ৯১ রানে গুটিয়ে দেয় সালমারা। কিন্তু ৯২ রানের সহজ লক্ষ্যেও কাঙ্খিত জয় পায়নি তারা। ৭৪ রানে অলআউট হয়ে বাংলাদেশ হেরেছে ১৭ রানে।

এবারের বিশ্বকাপে কমপক্ষে দুটি ম্যাচ জেতার স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় উড়াল দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু অধরাই রইল সেই স্বপ্নটা। গ্রুপ পর্বের চার খেলার তিনটিতে হেরেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের বিদায় ঘণ্টাও বেজে গেছে তাদের। ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সালমারা মুখোমুখি হবে শ্রীলঙ্কার। অন্যদিকে কঠিন পরীক্ষা দিয়ে পাওয়া জয়ে কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো নিউজিল্যান্ড। তিন ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৪। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। আর ৬ পয়েন্ট নিয়ে সবার আগে কোয়ার্টার ফাইনালে চলে গেছে ভারত।

মেলবোর্নের জংশন ওভালে ম্যাচটা এতটা লো স্কোরিং হবে, শুরুতে মোটেও বোঝা যায়নি। টস জিতে ব্যাটিংয়ে নামা কিউইরা ধীরগতিতে রান তুললেও উদ্বোধনী জুটি থেকে পায় ৩৬ রান। সালমা খাতুনের স্পিনে সোফি ডেভাইন (১২) ও রাশেল প্রিয়েস্ট (২৫) পরপর ফিরে যাওয়া পরও সব ঠিক ছিল। কিন্তু রিতু মনির বলে সুজি বিটস (১৫) আউট হওয়ার পর সব এলোমেলো।

২ উইকেটে ৬৬ থেকে ৯১ রানে অলআউট নিউজিল্যান্ড। ১৮.২ ওভারে তাদের গুটিয়ে দেওয়ার পথে রিতু ছিলেন সবচেয়ে ভয়ঙ্কর। এই পেসার ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নেন ৪ উইকেট। অধিনায়ক সালমা শুরু ও শেষটা মুড়ে দিয়ে ২.২ ওভারে মাত্র ৭ রান দিয়ে পান ৩ উইকেট। আর রুমানা ৪ ওভারে ১৭ রান খরচায় নিয়েছেন ২ উইকেট।

৯২ রানের লক্ষ্যটা মোটেও কঠিন ছিল না বাংলাদেশের জন্য। আগের দুই ম্যাচের ব্যাটিং সেটিই জানান দিচ্ছিল। শুরুটাও মন্দ ছিল না। মুর্শিদা খাতুনের ব্যাটে ভালো কিছুরই ইঙ্গিত মিলছিল। কিন্তু ১১ রান করে তার বিদায়ের পরপরই ফিরে যান আরেক ওপেনার আয়েশা রহমান (১)। ওই জায়গা থেকে প্রতিরোধ গড়েছিলেন রিতু ও নিগার সুলতানা। কিন্তু নিগার আহত অবসরে যাওয়ার পর সব পাল্টে যায়। বাংলাদেশের ব্যাটাররা আসা-যাওয়ার মিছিয়ে যোগ দেন। পরে মাঠে ফিরে নিগারের খেলা ২১ রানই সর্বোচ্চ। রিতু করেন ১০ রান। আর কোনও ব্যাটারই যেতে পারেননি দুই অঙ্কের ঘরে।

৪ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট পাওয়া হেলি জেনসেন হয়েছেন ম্যাচসেরা। তার মতো ৩ উইকেট নিয়েছেন লেইগ ক্যাসপেরেক।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা