স্বাস্থ্য
করোনার চিকিৎসা

সরকারের পাশে দাঁড়াল সব বেসরকারি হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস মোকাবিলায় সরকারকে সব ধরনের চিকিৎসা সেবায় সহযোগিতা দিতে প্রস্তুত দেশের সব বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও ক্লিনিকগুলো। একইসঙ্গে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নেও তারা সহায়তা করবে বলেও জানিয়েছে।

১২ এপ্রিল রবিবার দুপুরে রাজধানীর আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ অডিটোরিয়ামে প্রতিষ্ঠানটির চেয়াম্যান ড. আনোয়ার হোসেন খান এমপির উদ্যোগে বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা সরকারকে সর্বোচ্চ সহযোগিতার ব্যাপারে ঐকমত্য পোষণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনা চিকিৎসার জন্য নির্দিষ্ট হাসপাতাল প্রয়োজন। সব হাসপাতালে করোনা চিকিৎসা দিলে অন্যদের সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকবে। এজন্য করোনা পজেটিভ এবং সাধারণ রোগীদের আলাদা আলাদা হাসপাতালে চিকিৎসা দিতে হবে।

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, সরকারি-বেসরকারিভাবে যারা মেডিকেল সেক্টরে কাজ করছেন তাদের যেন সময় মতো বেতন দেয়া হয়। কোভিড-১৯ এর ভীতি পৃথিবীর সবার মধ্যে আছে। এই ঝুঁকি জেনেই তারা কাজ করতে আসছেন। বেরকারি মেডিকেলের পক্ষ থেকে আমরা ঘোষণা পেয়েছি, সরকার যখন যে নির্দেশনা দেবে, সেটা পালন করতে তারা প্রস্তুত। কোভিড-১৯ মোকাবিলায় সরকারের পাশাপাশি তাদের সহযোগিতার হাত সব সময় প্রসারিত।

আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়াম্যান ড. আনোয়ার হোসেন খান এমপি বলেন, সারাবিশ্ব আজ করোনাভাইরাসে আক্রান্ত। বাংলাদেশও আক্রান্ত। পৃথিবীর মানুষ এই ভাইরাস মোকাবিলায় সঠিক দিক নির্দেশনা পাচ্ছে না। এটি মোকাবিলার ক্ষেত্রে বেসরকারি মেডিকেল কলেজগুলো স্বাস্থ্য মন্ত্রষণালয়কে সহায়তা করছে। আমরা বেসরকারি মেডিকেলের পক্ষ থেকে ৫ হাজার পিপিই এবং ৫০০ ডাক্তারের লিস্ট পাঠিয়েছি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল এবং বাংলাদেশ আই হাসপাতালের চেয়ারম্যান মাহবুবুর রহমান চৌধুরী, পপুলার হাসপাতালের এমডি মোস্তাফিজুর রহমান, ল্যাব এইড হাসপাতালের এমডি ডা. শামীম, ইউনিভার্সাল মেডিকেল কলেজের এমডি আশিষ কুমার চক্রবর্তী, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সাল মেডিকেল কলেজের এক্সিকিউটিভ ডিরেক্টর মাহফুজুর রহমান, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের এমডি প্রফেসর সরদার নাদিম প্রমুখ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের মরদেহ দেশে, দাফন হবে রাউজানে

কলকাতার হাসপাতালে ফুসফুসের ক্যানসারে মারা যাওয়া নি...

সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা