সারাদেশ

সন্তানের দুধ ও খাবার কিনতে মাথার চুল বিক্রি করলেন মা

সাভার প্রতিনিধি:

করোনার মহামারিতে দু’দিন খেতে না পেয়ে শেষ পর্যন্ত মাথার চুল বিক্রির করে সন্তানের জন্য দুধ ও দুই কেজি চাল কিনলেন এক মা।

২১ এপ্রিল মঙ্গলবার এই ঘটনাটি ঘটে সাভারের ব্যাংক কলোনি এলাকায়। মায়ের নাম সাথি ও তার স্বামীর নাম মানিক।

জানা যায়, অভাবের কারণে গ্রামের বাড়ি ময়মনসিংহ থেকে চার মাস আগে রাজধানীর মিরপুরে আসে এই পরিবার। পরে সেখান থেকে এক মাস আগে সাভারের ব্যাংক কলোনি এলাকায় একটি টিনশেড ঘর ভাড়া নেন তারা।

সাথী বাসাবাড়িতে কাজ করতেন আর স্বামী দিনমজুর, মাটি কেটে ও রিকশা চালিয়ে দিন এনে দিন খেয়ে সংসার কোনো মতে চালাতেন। কিন্ত করোনাভাইরাসের কারণে তারা কর্মহীন অবস্থায় পড়েন। এ অবস্থায় গত দু’দিন ধরে ছিল না ঘরে খাবার। এদিকে আঠারো মাসের শিশু সন্তানের খাবারও শেষ হয়ে যায়।

অবশেষে ২০ এপ্রিল সোমবার বিকেলে পথে পরিচয় এক হকারের (চুল ক্রেতা) সঙ্গে। তখন মাথার চুল দেখিয়ে বিক্রি করতে চাইলে মাত্র ১৮০ টাকায় মাথার চুল বিক্রি করে দেন তিনি।

২১ এপ্রিল মঙ্গলবার বিকেলে সাভার পৌরসভা এলাকার এ কথা জানান অসহায় সাথী বেগম।

দুই সন্তানের মা সাথী বলেন, আমরা সাভারে নতুন আসছি। আমি বাড়ি বাড়ি কাজ করি ও আমার স্বামী মাঝে মধ্যে রিকশা চালায় আবার মাটিও কাটে। করোনার কারণে আমাদের দুই জনেরই কাজ বন্ধ হয়ে গেছে কয়েদিন ধরে। ঘরে যে টাকা ছিল তা দিয়ে কয়দিন চলছি। কিন্তু দুইদিন ধরে তাও শেষ হয়ে যাওয়ায় না খেয়ে ছিলাম পোলাপান নিয়া। তাই বাধ্য হয়ে মঙ্গলবার ১৮০ টাকার চুল বিক্রি করে ছেলেটার জন্য দুধ আর আমাদের জন্য দুই কেজি চাল কিনে আনছি। এখানে আমরা নতুন, কারও সঙ্গে পরিচয় নাই। কয়েক জায়গায় সাহোয্যের জন্য গিয়েও কোথাও সাহায্য পাইনি।

বিষয়টি সাভার উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজকে জানালে ২১ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় তাকে নগদ ছয় হাজার টাকা আর্থিক সাহায্য এবং ১৫ দিনের খাদ্যসামগ্রী উপহার দেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা