বিনোদন

সতর্ক করতে গিয়ে অসতর্ক নায়িকা, গুনলেন জরিমানা

বিনোদন ডেস্ক:

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে সন্ধ্যা ছয়টার পর বাহিরে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এই নিষেধাজ্ঞা অমান্য করে বাহিরে বের হয়েছেন ঢাকাই ছবির চিত্রনায়িকা তমা মির্জা। এমনকি পরেননি মাস্কও। আইন অমান্য করায় ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০০ টাকা জরিমানা করেছে।

সম্প্রদি রাজধানীর মৌচাক মোড়ের সামনে তমা মির্জাকে এ দণ্ড দিয়েছেন ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে চিত্রনায়িকা তমা মির্জা বলেন, ‘একটি টেলিভিশন অনুষ্ঠানের শুটিং ছিল আমার। শুটিং শেষ হতে প্রায় সন্ধ্যা সাড়ে ৬টা বেঝে যায়। বাড়ি ফেরার পথে মৌচাকে পুলিশ আমার গাড়ি থামিয়ে দেয়। তখন আমার মুখে মাস্ক ছিল না। তাই ম্যাজিস্ট্রেট আমাকে জরিমানা করেন এবং একটি মাস্ক উপহার দেন।

জানা যায়,একটি বেসরকারি টিভি চ্যানেলে শুটিং ছিলো তমার। করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্যই অনুষ্ঠানটি নির্মিত হয়। সেটি শুরু হতে সময়ে লেগে যায়। রেকর্ড শেষ হতে ছয়টা বেজে যায়। সাড়ে ছটার দিকে নায়িকা আমার গাড়ি করে ফিরছিলেন। নিজের গাড়িতেই মাস্ক ছিলো বলেই জানান তমা।

তবে জরিমানা গুনেও প্রশাসনের এমন দায়িত্বশীল আচরণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তমা।

উল্লেখ্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা তমা মির্জার অভিষেক হয় এম বি মানিকের ‘বলো না তুমি আমার’ সিনেমায়। ২০১৫ সালে শাহনেওয়াজ কাকলি পরিচালিত ‘নদীজন’ সিনেমায় অভিনয় করে ‘শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী’ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই চিত্রনায়িকা তমা মির্জা।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা