ফ্যাশন

শীতে রঙিন পোশাক

শীত আমাদের যেন একটু বেশীই ফ্যাশন্যাবল করে দেয়। আর ফ্যাশনের জন্য শীত বেশ উপযুক্ত। শীতে প্রকৃতির ধূসর পরিবেশে খাপ খাওয়াতেই যেন আমরা সবাই রঙিন পোশাক পরে থাকি। আর উজ্জল রং মানেই উৎসবের ছোঁয়া।তাই শীতেও রঙিন পোশাকে আমরাও বর্ণিল হয়ে উঠি। আর শীতের পোশাকের ধরন এবং রঙেও পাওয়া যায় উষ্ণতা ।

শীতকালে দিনের চেয়ে রাতের দিকে ঠান্ডাটা একটু বেশি পড়ে থাকে। তাই সময়কে মাথায় রেখে পোশাকটাও হয় ভিন্ন। দুপুরের দিকে ছোটদের জন্য গাঢ় রং যেমন-লাল,ম্যাজেন্টা,গোলাপি এবং এতে হালকা রঙের ডলার,সুতার কাজ করা থাকলেও ভালো লাগবে। কাপড় একটু ভারী হলে ভালো,এছাড়া সিল্কের কাপড়ের পোশাকও ভালো লাগবে। এবং ঠান্ডাও কম লাগবে।

বড়রাও শীতে পরতে পারেন তিন চারটি গাঢ় রং যেমন-কালো, গাঢ় নীল,গাঢ় সবুজ এবং গাঢ় শেডের নকশা করা পোশাক। আর সাথে থাকবে ফুলের শাল বা ফুলওভার। পোশাকে উজ্জল রংই প্রকৃতির ধূসরতা কমাতে সাহায্য করে। তবে ফ্যাশন যাই হোক না কেন, শীতের কাপড় তেমনই হওয়া উচিত যা প্রতিদিনের ব্যবহার এবং যেকোন অনুষ্ঠানে সহজেই মানিয়ে নিতে পারা যায়। শীতে সাধারনত একটু মোটা কাপড় প্রাধান্য দেয়া হয়ে থাকে,সেক্ষেত্রে জুট কটন ও সিল্কের কাপড়ের বিভিন্ন ধাঁচের কাটিং এর বিভিন্ন নকশা করা পোশাকের কদর বেশি । এতে ফ্যাশনের সাথে সাথে উষ্ণতা এবং আধুনিকতা দুটোই ঠিক থাকবে।

শীতকালে বিভিন্ন দাওয়াত থাকে ,আর এই সময় পোশাক পরতে হয় দুটি দিক বিবেচনা করে একটি হলো ফ্যাশন আর আরেকটি হলো শীতে আরামদায়ক।তাই রাতের বিয়েতে বা যেকোনো উৎসবে কালোর সঙ্গে উজ্জ্বল রং যেমন লাল, মেরুন, গোলাপি, ম্যাজেন্টা, নেভি ব্লু, গাঢ় সবুজ ইত্যাদি রঙের প্রিন্ট বা ভারী কাজ করা পোশাকও এনে দেবে আভিজাত্য। পোশাকের সাথে মিল রেখে পরতে পারেন কালো বা চকলেট রঙের জ্যাকেট, শ্রাগ বা শালের সঙ্গে গাঢ় সবুজ, নীল বা মেরুন রঙের পোশাক নিয়ে আসবে ভিন্নতা। বন্ধুদের আড্ডা,ক্লাস অথবা অফিসে এই রঙের পোশাকগুলোও সহজেই পরতে পারেন। এছাড়া আমাদের দেশের মোটা খাদির কাপড় দিয়েও ফ্যাশন পিপাসুরা নিজেদের জন্য বানিয়ে নিতে পারেন নতুন নতুন র্কুতি,ব্লাউজ,শার্ট,কামিজসহ সব ধরনের পোশাক।

Copyright © Sunnews24x7

Newsletter

Subscribe to our newsletter and stay updated.

সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা