বিনোদন

শাকিবের অন্যরকম বৈশাখ উদযাপন

বিনোদন ডেস্ক:

বিশ্বের অনান্য দেশের মতো বাংলাদেশেও ক্রমান্বয়ে বেড়ে চলেছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। এই সংকটময় পরিস্থিতিতে স্থবির হয়ে আছে দেশ। এবার করোনার কারণে পহেলা বৈশাখের সব ধরনের অনুষ্ঠান স্থগিত করেছে সরকার। এবারই প্রথম ঘরে বসে সমগ্র দেশের মানুষ বছরের প্রথম দিনটি উদযাপন করলো।

বাংলা সিনেমায় এ সময়ের সেরা সুপার স্টার শাকিব খানের দিনটিও গিয়েছে গৃহবন্দি অবস্থায়। সুপার হিরো বাংলার এই নববর্ষকে কিভাবে উদযাপন করেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘বছরের প্রথম দিন ঘরে বসেই স্রষ্টার কাছে প্রার্থনা করেছি দ্রুত যেনো অবস্থা ঠিক হয়ে আসে। সবাই যেন সুন্দর, স্বাভাবিক জীবন ফিরে পায়। পুরো দিন বাসায় মা-বাবার সঙ্গেই কাটালাম। মায়ের তৈরি পান্তা, ইলিশ, পোড়া মরিচ ও ভর্তা খেলাম। সবার খোঁজখবর নিয়েই আজকের দিনটি কাটিয়েছি।’

তিনি আরো বলেন, 'আজ বাংলা নববর্ষের প্রথম দিন গেলো। অথচ এভাবে নতুন বছরকে কখনও বরণ করার ইতিহাস নেই। মন চাইলেও কেউ বাসার বাইরে বের হয়নি। এটাই করোনার বিরুদ্ধে আমাদের যুদ্ধ।'

বাংলাদেশে করোনা রোগী হাজার ছাড়িয়েছে। এর মধ্যে মৃত্যুর সংখ্যা ৪৬ জন। এই পরিস্থিতি সবাই করোনার সাথে যুদ্ধ করছে উল্লেখ করে শাকিব খান বলেন, 'পুরো বিশ্বজুড়ে মহামারি চলছে। করোনাভাইরাস আমাদের জীবনকে থামিয়ে দিয়েছে। পৃথিবীর কোন দেশেই কোন আনন্দ নেই। কোন কিছুর উদযাপন নেই। সবাই যুদ্ধ করছেন ভাইরাসটি মোকাবেলার জন্য। আমার বিশ্বাস এ ভাইরাস দ্রুত জয় করবে মানুষ।'

দেশের অনান্য শোবিজ তারকারাও বৈশাখ পালন করেছেন গৃহবন্দি হয়েই।

দেশের সকল তারকারাই যে যেভাবে পারছেন সবাই এই করোনার বিষয়ে সতর্ক করছেন দেশের মানুষকে। এবং সবাইকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন তারা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা